admin
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫
খলিলুর রহমান:
সিলেট সিটি কর্পোরেশনের মালিকাধীন প্রায় কোটি টাকা মূল্যের জায়গা দখল করে নিয়েছে একদল ভূমিদস্যু। জায়গার উপর গড়ে তুলেছে পাকা দোকান ও স্থাপনা। এলাকার জনসাধারণ আপত্তি জানালেও তাতে কর্ণপাত করেনি ওই চক্র। ২৫০ ফুট দৈর্ঘ ও ১৫ ফুট প্রস্থে এই জায়গায় তারা নির্মান করেছে বেশ কয়েকটি পাকা দোকান কোটা। যা’ সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন নগরের মাছিমপুর খেয়াঘাট ও সুরমাঘাট বরাবর অবস্থিত।
জানা গেছে, মাছিমপুর এলাকাধীন সুরমা নদীর তীরে সিসিক’র ওয়াকওয়ে নির্মানের জন্য কিছু জায়গা সাময়িকভাবে খালি ছিল। এই জায়গা দিয়ে নদীর পানিঘাট ও খেয়াঘাট রয়েছে। ২০২৪ এর ৫ আগস্ট পট পরিবর্তনের পর স্থানীয় চাঁদাবাজদের সহায়তায় ৫ ডেসিমেল আয়তনের সিসিক ভূমি দখল করে নেয় জনৈক নেছার আহমদ, সফিক উদ্দিন, শাহাব উদ্দিন ও এনামুল খোকন। তারা পেশীশক্তি মূলে ওই জায়গা জুড়ে পাকা টিনসেডের কয়েকটি দেকান নির্মান করে। স্থানীয়রা জনস্বার্থে আপত্তি জানালেও তারা তা আমল নেয়নি। পরবরর্তীতে এলাকাবাসী সিসিকের দারস্থ হলে সিসিক’র পক্ষে নির্বাহী প্রকৌশলী দখলদারদের দুইবার নোটিশ করেন। নোটিশ পেয়েও ভূমির অবৈধ দখলদাররা অনড় অবস্থানে রয়েছে।
অপরদিকে অজ্ঞাত কারণে সিসিক’র উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ হয়ে পড়ায় এলাকার জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি-অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ, দখলীয় স্থানে অসম্পূর্ণ ওয়াকওয়ে নির্মান, খেয়াঘাট ও নদীঘাট উন্মোক্ত করন। এ দাবিতে এলাকাবাসী গত ১৬ অক্টোবর আবারও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন।
সিসিক’র সংশ্লিষ্ট শাখা স্থানীয় বাসিন্দাদের পক্ষে একাধিক আবেদন প্রপ্তির সত্যতা নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে গতকাল রবিবার সিসিক’র প্রশাসক খান মো: রেজা-উন-নবীর সেলফোনে বার বার কল দিলে তিনি দৈনিক সিলেটের সংবাদ- এর ফোনকল রিসিভ করেননি।
3 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
7 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
2 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
4 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
4 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
7 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
8 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
4 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার