admin

প্রকাশিত: 4:29 PM, June 28, 2021

সিলেটে পুলিশের সামনেই ট্রাকে যাত্রী বহন

সিলেটে পুলিশের সামনেই ট্রাকে যাত্রী বহন

নিজস্ব প্রতিবেদক
দেশে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় আজ সোমবার (২৮ জুন) থেকে তিন দিন সীমিত ও আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার।

এই সময়ে রিকশা ও পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরণের যাত্রীবাহী গাড়ি বন্ধ থাকার নির্দেশনা থাকলেও সোমবার ভোর থেকেই সিলেটজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা। পাশাপাশি সিলেটে ভাড়ায় যাত্রী বহন করছে ট্রাক, পিকআপ, প্রাইভেটকার ও মাইক্রোবাস। সিলেট শহর থেকে দূরে যেতে যাত্রীরা এসব গাড়ি ব্যবহার করছেন। সোমবার দুপুরে দক্ষিণ সুরমার চন্ডিপুল ও হুমায়ুন রশীদ চত্বরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে, পুলিশের সামনে এমন সব কাণ্ড ঘটলেও পুলিশকে নিরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গতকাল রোববার সরকারের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী- লকডাউন চলাকালীন সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যাতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে।

কিন্তু সিলেটে সোমবার সকাল থেকেই দেদারসে চলছে সিএনজি অটোরিকশা। সিলেট-বিয়ানীবাজার সড়কে দু-একটি বাসগাড়িও চলতে দেখা গেছে।

অপরদিকে, দক্ষিণ সুরমার চন্ডিপুল ও হুমায়ুন রশিদ চত্বরসহ নগরীর বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশার পাশাপাশি ট্রাক, পিকআপ, প্রাইভেটকার ও মাইক্রোবাস গাড়ি ভাড়ায় দূরপাল্লার যাত্রী পরিবহন করছে। এসব স্থানে পুলিশ ও পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত থাকলেও বিষয়টি তারা দেখেও না দেখার ভান করছেন।

এর ফলে যেমন উপেক্ষিত হচ্ছে সরকারি নির্দেশনা, তেমনি রয়েছে করোনার সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কা।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সিলেটভিউ-কে বলেন, লকডাউনকালীন নীতিমালা বাস্তবায়নে সোমবার ভোর থেকে সিলেট মহানগরীর ৬ থানাধীন এলাকাগুলোতে অন্তত ২০টি টিম অবিরাম কাজ করছে। তবে সিলেটভিউসহ অন্যান্য গণমাধ্যম সূত্রে কিছু সিএনজি অটোরিকশা চলাচল এবং অন্যান্য গাড়িতে যাত্রী পরিবহনের বিষয়টি জানতে পেরেছি। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
ডিএসএস/২৮/জুন/২০২১/ রুজি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন