editor
প্রকাশিত: 7:15 PM, April 25, 2024
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরের আজিজ ভেরাইটিজ ষ্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১টি ভারতীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। ১০ মে শনিবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দোকান থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ সময় দোকান কর্মচারী রুহেল আহমদ কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় দোকান মালিক মোঃ আফজল আহমদ দোকানে ছিলেন না। এ ঘটনায় দোকান মালিক এবং ধৃত কর্মচারী কে আসামী করে পুলিশ বাদী হয়ে থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেছে।
জানা যায়, বিয়ানীবাজার পৌরশহরের মধ্যবাজারস্থ মেইনরোডে আজিজ ভেরাইটিজ ষ্টোর নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন মোঃ আফজল আহমদ। ঘটনার দিন সন্ধ্যায় বিয়ানীবাজার থানার এস.আই যিশু দত্তের কাছে গোপন খবর আসে আজিজ ভেরাইটিজ ষ্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রয়েছে। যা সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য মজুদ করা হচ্ছে। খবর পেয়ে এসআই যিশু দত্ত থানার অফিসার ইনচার্জকে অবগত করে আইনী প্রক্রিয়া শেষে সঙ্গীয় একদল ফোর্স নিয়ে রাত ৮টায় ঐ দোকানে অভিযান চালান। এ সময় দোকান কর্মচারী রুহেল আহমদ দোকানে থাকলেও দোকানের মালিক মোঃ আফজল আহমদ দোকানে ছিলেন না। পুলিশ দোকানের ভিতর বিভিন্ন স্থানে তল্লাশী চালায়। এক পর্যায় তাড়িয়ার মধ্যে রাখা একটি কাটুনের ভিতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ভারতীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র ও গুলি উদ্ধারের পর দোকান কর্মচারী রুহেল আহমদ কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বিয়ানীবাজার থানার এসআই যিশু দত্ত বাদী হয়ে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন, মামলা নং ০৮, তারিখ ১০/০৫/২০২৩ইং। মামলার আসামীরা হলেন দোকান মালিক পৌরসভার কসবা গ্রামের মোঃ আব্দুল আজিজ এর পুত্র মোঃ আফজল আহমদ (৩৭) ও দোকান কর্মচারী জকিগঞ্জের বীরশ্রী গ্রামের আনজব আলীর পুত্র রুহেল আহমদ (২০)।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মূল আসামীকে গ্রেফতার করতে সাড়াশী অভিযান চালাচ্ছে। আইনের হাত থেকে কোন অপরাধী রক্ষা পাবে না।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়