admin

প্রকাশিত: 7:37 PM, August 19, 2024

গণহত্যাকারী শেখ হাসিনার দোষরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গণহত্যাকারী শেখ হাসিনার দোষরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে

‘নয় হিংসা, নয় প্রতিশোধ, প্রতিবাদেই হোক প্রতিরোধ’ এ প্রতিপাদ্যে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর। সোমবার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক দল র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরীর তালতলা পয়েন্টে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)’র সভাপতিত্বে সদস্য সচিব আফসর খানের পরিচালনায় র‌্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক যুগ্ম আহবায়ক নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সুহেল।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের, বর্ণের, গোত্রের লোকজন, শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য সকল নেতাকর্মীকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান। যারা নির্বিচারে ছাত্র-জনতার উপর গুলি করেছে তাদের বিচার শুরু হয়েছে। এসকল অপরাধীদের বিচার নিশ্চিত করতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেন, ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এই গণহত্যাকারীদের বিচার করতে হবে। বিজয়ের এই আনন্দ ধরে রাখতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এ ছাড়া দলে অনুপ্রবেশকারীদের কোনো ঠাঁই হবে না। যেসব নেতাকর্মী দলের দুঃসময়ে জেল-জুলুম, নির্যাতন, মিথ্যা মামলার শিকার হয়েছেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে।

র‌্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মা আহবায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, আবু আহমদ আনসারী, মমিনুল হক রাহী, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারন পনির, আজিজ খান সজিব, সিলেট মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আহমেদ জীবন, সদস্য বেলাল আহমদ, দেওয়ান রেজা মজিদ, তছির আলী, মিসবাহ আহমদ জেহিন, জাকারিয়া মোঃ সালাউদ্দিন সাকের, ফাহিম আহমদ চৌধুরী, আবির হাসান মুহিন, দুলাল আহমদ, মেহেদী হাসান সপু, শফিকুল ইসলাম, বিমল দেবনাথ, রায়হান আহমদ, রায়হান উদ্দিন রাজু, জিয়াউর রহমান, মোঃ সামাদ হোসেন, সেলিম মিয়া, সোলেমান খাঁ, গোলাম রাব্বানি, ইবনে জাহান তানভীর, গোলাম মোস্তফা, সোহেল আহমদ, শামীম আহমদ চৌধুরী, সাফওয়ান আলম কোরেশি, আব্দুস সালাম, কাওছার আহমদ রকি ও ৬টি মডেল থানা ও ৪২টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। র‌্যালীর শুরুতে কোরআন তেলাওয়াত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সালাউদ্দিন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়