editor
প্রকাশিত: 9:13 PM, September 27, 2022

জেলা পরিষদ হবে দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত: নাসির খান
গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা জনপ্রতিনিধিদের সাথে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জননেতা এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানের উদ্যোগে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ ও সদস্য বৃন্দের মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কোষাধক্ষ্য শমশের জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপ দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সদস্য গোলাপ মিয়া, জাহাঙ্গীর আলম, গোয়াইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা, গোয়াইঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক। এছাড়াও সভায় বক্তব্য রাখেন দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভার শুরুতে জননেতা এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান তাঁর স্বাগত বক্তব্যে সিলেট ৪ আসনের ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা ইমরান আহমদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান তার বক্তব্যে উল্লেখ করেন সিলেট জেলা পরিষদ হবে দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন