editor

প্রকাশিত: 6:13 PM, February 1, 2022

সিলেটে কেক কেটে যুগান্তরের ২৩ বছরে পদার্পন উদযাপন

সিলেটে কেক কেটে যুগান্তরের ২৩ বছরে পদার্পন উদযাপন

সিলেটে কেক কেটে যুগান্তরের ২৩ বছরে পদার্পন উদযাপন

সত্যের সন্ধানে নির্ভিক দৈনিক যুগান্তরের ২৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল মঙ্গলবার সিলেট বিভাগীয় ব্যুরোতে কেক কাটেন মেয়র, রাজনীতিক, গণমাধ্যম নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মীসহ সূধীজন। এছাড়াও মসজিদে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। করোনাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত না পারা শুভাকংখীরা শুভেচ্ছা জানিয়েছেন ফোনে। সরাসরি ও ফোনে শুভেচ্ছা জানাতে গিয়ে তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভিক এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু হয়েছিল যুগান্তরের। এখনো সত্যের পক্ষেই আছে। এতে অনেক পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে দেশের অন্যতম শীর্ষ এই গণমাধ্যমটিকে। তারা বলেন, সত্য প্রকাশে যুগান্তরের আপোষহীন ভুমিকাই পাঠকের কাম্য। যুগান্তরের পক্ষে ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ বলেন, প্রকাশের মাত্র ৬ মাসের মাথায় সকল দৈনিককে ছাড়িয়ে সিলেটে শীর্ষস্থান দখল করেছিল জাতীয় দৈনিক যুগান্তর। পাঠকের ভালবাসায় যুগান্তর এখন দুই যুগপূর্তির দ্বারপ্রান্তে। পাঠকের এই অব্যাহত ভালবাসায় ঋণ শোধ করার মত নয়।
দুপুরে সিলেট বিভাগীয় ব্যুরো অফিসে কেক কাটার সময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, এসএমপি অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক আনিস রহমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া অফিসার ইন্সপেক্টর জাবেদ মাহমুদ, সাংবাদিক দিগেন সিংহ, প্রত্যুষ তালুকদার, সৈয়দ রাসেল, শফি আহমদ, আলম আলমগীর, শামীম আহমদ, অমিতা সিনহা, রণজিৎ সিংহ, নাট্য সংগঠক রকিবুল হাসান রুমন প্রমুখ।
আগত অতিথিদের স্বাগত জানান, যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, স্টাফ রিপোর্টার আবদুর রশিদ রেনু, ইয়াহইয়া মারুফ, যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রণব কান্তি দেব, সিলেট ব্যুরোর ফটোগ্রাফার মামুন হাসান, যুগান্তর স্বজন সমাবেশ সিলেট’র সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অনি, স্বজন সুবিনয় আচার্য্য, যীশু আচার্য্যসহ স্বজন সদস্যরা।
ফোনে শুভেচ্ছা জানান, একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী সুষমা দাস, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মণ, মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ সিদ্দিকী, জাসদের কেন্দ্রীয় নেতা লোকমান আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, জাপা নেতা আব্দুস শহীদ লস্কর বশিরসহ বিভিন্ন শ্রেণি পেশার সুধীজন।
আগত অতিথিদের স্বাগত জানান, যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, স্টাফ রিপোর্টার আবদুর রশিদ রেনু, আজমল খান, ইয়াহইয়া মারুফ, যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রণব কান্তি দেব, সিলেট ব্যুরোর ফটোগ্রাফার মামুন হাসান, যুগান্তর স্বজন সমাবেশ সিলেট’র সভাপতি প্রভাষক সুমন রায়, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অনি, স্বজন সুবিনয় আচার্য্য, যীশু আচার্য্য, ইকবালসাই, সুমন আহমদ, সাইফুল ইসলামসহ স্বজন সদস্যরা।
ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সিলেট মহানগর সহ-সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ মাইদুল ইসলাম, হাফেজ ওলিউর রহমান সাদিক।
এছাড়াও বাদ যোজর ব্লু ওয়াটার মার্কেট মসজিদে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফিজ মো: হারিস উদ্দিন। এতে বিশ্বের মানব জাতিকে করোনা থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়