editor

প্রকাশিত: 10:18 PM, December 12, 2021

প্রবাসে যাতায়াতে অতিরিক্ত বিমানভাড়া কমিয়ে সহনীয় পর্যায়ে আনার দাবি

প্রবাসে যাতায়াতে অতিরিক্ত বিমানভাড়া কমিয়ে সহনীয় পর্যায়ে আনার দাবি

প্রবাসে যাতায়াতে অতিরিক্ত বিমানভাড়া কমিয়ে সহনীয় পর্যায়ে আনার দাবি

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও যুক্তরাজ্য শাখার কার্যকরী কমিটিসহ প্রত্যেক কমিটি বিলুপ্ত ঘোষনা

বাংলাদেশের প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার… এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৮৪ সালে প্রবাস ফেরত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক প্রবাসীদের কল্যাণার্থে প্রতিষ্ঠিত সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ১১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় পরিষদের ৫১৬ কাকলী শপিং সেন্টারের কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন মোঃ ফয়জুল আহমদ। সভার শুরুতে প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নছির মিয়া ও সেলিম চৌধুরী, কমিটির সহ সভাপতি দেওয়ান আবিদুর রাজা চৌধুরী ও সদস্য মোস্তফা রুম্মান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট। সাধারণ সভায় জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০১৬-২০২১) ও যুক্তরাজ্য শাখার কার্যকরী কমিটিসহ সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা ও হবিগঞ্জ জেলার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। ২০২১-২০২৬ খ্রীষ্টাব্দের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে মোঃ মামুনুর রশিদ মামুনকে আহ্বায়ক, মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, মোঃ বেলাল উদ্দিন, মোঃ মাসুদ আহমদ ও এস.এম শাব্বীর আমীন তাহমীদকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় আগামী ১৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে ২০২১-২০২৬ খ্রীষ্টাব্দের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষনার তারিখ নির্ধারণ করা হয় এবং ২০২১-২০২৬ খ্রীষ্টাব্দের কার্যনির্বাহী কমিটি গঠনের পর পূণরায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের নিয়ে শাখা কমিটি, আঞ্চলিক কমিটি ও প্রতিটি জেলা কমিটি, উপজেলা কমিটি সহ মহানগর কমিটি ও পৌর কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক অর্থ সম্পাদক মোঃ মাসুদ আহমদ। উপদেষ্টাদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইদ্রিস আলী ও অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ভূইয়া। আরো প্রবাসী প্রেমীদের মধ্য থেকে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের কমিউনিটি নেতা মাহবুবুর রহমান চৌধুরী, মোঃ বেলাল উদ্দিন, প্রভাষক আমিনুর রহমান, মোহাম্মদ সেলিম মিয়া এডভোকেট, তাসলিমা আক্তার আখি, শামীমা স্বাধীন, মারজিয়া আক্তার চৌধুরী, রুমা চৌধুরী, তারেক মোহাম্মদ রেদওয়ান, আমীন তাহমিদ। সভায় উপস্থিত ছিলেন মোঃ জাকারিয়া ইমরুল, সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মারুফ, মোঃ আশিক মিয়া, জাবেদুল ইসলাম দিদার, জুমান আহমদ, কয়েছ আহমদ সাগর, মোঃ ইফতেখার হোসেন মনি, জাহিদুল হোসেইন, খায়রুল জাফর চৌধুরী, ডাঃ মোহাম্মদ আরিফ আফজাল, এস.এম আব্দুল হাই পীর, মোঃ ফয়ছল আহমদ, আলা উদ্দিন, বাহারুল হুদা চৌধুরী, মোঃ জাহাঙ্গীর খান, আকিক রেজা, মোঃ গিয়াস উদ্দীন, তসলিমা বেগম, মোঃ মাহমুদুর রহমান ও কাজী জয়নুল ইসলাম মুনিম। সাধারণ সভায় সমাপনী বক্তব্য রাখেন ২০২১-২০২৬ খ্রীষ্টাব্দের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে উপ-কমিটির আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুন।
সভায় বক্তারা বিমানবন্দরে প্রবাসী হয়রানি ও হঠাৎ করে বিমানভাড়া বৃদ্ধি করায় জোড়ালো প্রতিবাদ করেন। বক্তারা বলেন, প্রবাসীদের রেমিটেন্সে আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরে। দেশ উন্নত হচ্ছে। প্রবাসীরা নানা ভাবে দেশে বিনিয়োগ করে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দেশে আসলে প্রবাসীদের নানা ভাবে হয়রানি হতে হয়। নানা অজুহাতে হঠাৎ করে বিমান ভাড়া বেড়ে যাওয়ায় অনেক প্রবাসী বিদেশে যেতে পারছেন না। তাই অনতিবিলম্বে বিমান ভাড়া কমিয়ে আনা ও বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধের জোর দাবি জানান বক্তারা। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী