editor
প্রকাশিত: 7:42 PM, November 21, 2021

রুশ বিপ্লবের শিক্ষাকে পাথেয় করে ফ্যাসিবাদ বিরোধী লড়াই জোরদার করতে হবে: কমরেড শুভ্রাংশু চক্রবর্তী
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার উদোগে মহান রুশ বিপ্লবের ১০৪তম বার্ষিকী উপলক্ষে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে ২১ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে সুসজ্জিত র্যালি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমনের সভাপতিত্বে ও এডভোকেট মহিতোষ দেব মলয় এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী। উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কমরেড বেলাল চৌধুরী, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড সিরাজ আহমেদ, সিলেট জেলার সম্পাদক ডাঃ হারিধন দাস, সিপিবি সিলেট জেলার নেতা সাথী রহমান, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য রিদেশ মুদি প্রমুখ।
আলোচনা সভায় কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ১৯১৭ সালে কমরেড লেনিনের নেতৃত্বে রাশিয়ার শ্রমিকশ্রেণি ও নিপীড়িত জনগণ রাষ্ট্রক্ষমতা দখল করে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলো। অবসান ঘটিয়েছিলো যুগ যুগ ধরে চলমান শোষণমূলক ব্যবস্থার। সে মহান বিপ্লবের অবিনাশী শিক্ষা আজও সারা দুনিয়ার মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা যোগায়। কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ফ্যাসিবাদী শাসন ও পুঁজিবাদী শোষণে বাংলাদেশের মানুষ আজ জর্জরিত।
সরকারের গণবিরোধী বিভিন্ন সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে ওঠেছে। নিত্যপণ্যের দামবৃদ্ধির ফলে মানুষ যখন দিশেহারা, তখন সরকার ও পরিবহন মালিকেরা পরস্পর যোগসাজশের মাধ্যমে জ্বালানি তেল ও পরিবহনের ভাড়া বাড়িয়েছে। করোনাকালে বেকারের সংখ্যা বেড়েছে, মানুষের আয় কমেছে। অন্যদিকে ধনীদের সম্পদ আরও বেড়েছে। সরকার জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন