editor
প্রকাশিত: 8:44 PM, December 5, 2021

বাংলাদেশিসহ লাখো মানুষ ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে
ডেস্ক রিপোর্ট
যুক্তরাজ্যের নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন ব্রিটিশ বাংলাদেশিসহ দেশটির লাখো নাগরিক। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন বিল পাশ হলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই তারা ব্রিটিশ নাগরিকত্ব হারাতে পারেন বলে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।
গার্ডিয়ান জানায়, ওই বিল পাশ হলে ব্রিটেনে এথনিক মাইনোরিটি কমিউনিটি থেকে আসা প্রতি পাঁচ জনের মধ্যে দুই জন নাগরিকত্ব মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়বেন।
চলতি বছরের নভেম্বরের শুরুতে হালনাগাদ করা ‘কোনো ব্যক্তিকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার সিদ্ধান্তের নোটিশ’ শিরোনামের ওই বিলে ‘যৌক্তিকভাবে বাস্তবসম্মত’ না হলে কিংবা জাতীয় নিরাপত্তা বা কূটনৈতিক সম্পর্কের স্বার্থে অথবা জনস্বার্থে সরকারকে আগে থেকে কোনো নোটিশ দেওয়া ছাড়াই এথনিক মাইনোরিটি কমিউনিাটি আসা নাগরিকের নাগরিকত্ব কেড়ে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।
সমালোচকরা বলছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটে যোগ দিতে স্কুল ছাত্রী হিসেবে ব্রিটেন থেকে পালিয়ে যাওয়া শামীমা বেগমের নাগরিকত্ব বাতিল নিয়ে ইতোমধ্যেই বিতর্ক উঠেছে। তাই নোটিশের ছাড়াই নাগরিকত্ব বাতিলের বিল পাশ হলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতাকে আরও কঠোর করে তুলবে।
এ ব্যাপারে ইনস্টিটিউট অফ রেস রিলেশনসের সহ সভাপতি ফ্রান্সিস ওয়েবার জানান, নতুন এই অধ্যাদেশ কার্যকর হলে ব্রিটেনে জন্ম ও বেড়ে ওঠার পরও নির্দিষ্ট শ্রেণির নাগরিক দেশটিতে অভিবাসী হয়ে পড়তে পারেন। তাদের নাগরিকত্ব, এবং তাদের সব ধরনের অধিকারও অনিশ্চিত হয়ে পড়বে।
1 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনে কেমডেন যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি
3 হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ
6 জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। 3 সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি
8 সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে
1 দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর
5 চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাত দিনের মধ্যে হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের