editor
প্রকাশিত: 10:09 PM, January 10, 2022

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের আলোচনা সভা
বাঙ্গালী জাতির মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা, স্বরচিত ছড়া ও কবিতা পাঠ ১০ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭ টায় সিলেট মহানগরীর পুরান লেনে অবস্থিত ৫৩নং সমবায় ভবনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে, সিলেট জেলার সভাপতি রুহুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেন এর সঞ্চালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাক বাহিনী রাওয়ালপিন্ডি কারাগারে নিয়ে যায়। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ শুরু হয়। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ৮ই জানুয়ারী পাকিস্তানের রাওয়ালপিন্ডি কারাগার থেকে বঙ্গবন্ধু মুক্তি পেয়ে লন্ডন পৌছেন। ১০ই জানুয়ারী বঙ্গবন্ধু লন্ডন থেকে দিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। এতে বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণ হয়ে উঠে। মুক্তিকামী দেশবাসী বঙ্গবন্ধুকে কাছে পেয়ে আবেগ-আপ্লুত-আনন্দিত হয়ে উল্লাসে মাতেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজ ৫০ বছর পূর্তিতে তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়।
সভায় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীর উন্নয়ন-অগ্রগতি এগিয়ে নিতে সবার ঐক্যমত প্রয়োজন বলে মনে করেন।
সভায় বক্তব্য দেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি প্রাক্তন ফটো সাংবাদিক বেলাল উদ্দিন চৌধুরী, মোঃ হোসেইন কবির, বিষু দেবনাথ, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুল ইসলাম লস্কর, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশারফ হোসেন খান, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক সেলিম আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
2 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
1 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
4 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও