editor
প্রকাশিত: 4:32 PM, January 1, 2022

জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট অবস্থানরত কেন্দ্রীয় সিলেট জেলা মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং হলরুমে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে ও মুরাদ আহমদ শাহীন এবং মামুনুর রশিদ মামুনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম কাদেরের নেৃতৃত্বে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে জাতীয় পার্টির দূর্গ গড়ে তুলতে হবে। জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে দূর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তি সমূহকে রুখতে হবে। অন্যথায় দেশের মাঠি ও মানুষের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা অসম্ভব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো: আব্দুল মালেক খান, এডভোকেট মো: আব্দুর রহমান চৌধুরী, মৌলভী আবুল কালাম দুলাল, শাহজাহান সিরাজী, মো: গিয়াস উদ্দিন চৌধুরী এডভোকেট।
অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক পার্টি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক এম.বরকত আলী, জেলা জাতীয় পার্টি নেতা মো: খলকু মিয়া, সিলেট মহানগর ছাত্র সমাজের সভাপতি মো: আফজল হোসেন, যুব সংহতি মহানগরের সাধারণ সম্পাদক মো: মাহমুদুর রহমান মাহমুদ, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল আহাদ, তিতাস খান, মো: আব্দুল মোমিন, মো: জাবেদ হোসেন, মো: হানিফ আহমেদ, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব লিংকন, জেলা জাপা মহিলা নেত্রী রুনা চৌধুরী, আলী আহমদ সেলিম, মো: আব্দুল মান্নান, মো: রহমত আলী মাস্টার, মো: আনোয়ার আলী, মো: ফজলুর রহমান, সাফেক আহমদ, সেলিম আহমদ, ওয়াকিম আলী, সেবুল তালুকদার, ডা: মুহিবুর রহমান মানিক, মীর খোকন, হোসেন আহমদ, উজ্জ্বল মল্লিক, জুয়েল আহমদ, রনি আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন