editor
প্রকাশিত: 11:02 PM, January 6, 2022

চারখাই নয়াগ্রাম পূর্ব জামে মসজিদ’র ওয়াজ মাহফিল শনিবার
বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম চারখাই পূর্ব জামে মসজিদ এর ৮ম বার্ষিকী ওয়াজ মাহফিল (৮ জানুয়ারি) শনিবার সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত মসজিদ মাঠ সংলগ্নে অনুষ্ঠিত হবে। ঝিংগাবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বয়ান বাদ মাগরিব পেশ করবেন হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়ছল বিন তাহেরী (কুমিল্লা), বিশেষ অতিথির বয়ান রাত ৯টায় পেশ করবেন হযরত মাওলানা নিজাম উদ্দিন সিদ্দিকি (ঢাকা)।
আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বাদ এশা বয়ান পেশ করবেন নাইযরপুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা নাজমুদ্দিন কাশিমী, বাদ এশা বয়ান পেশ করবেন হযরত মাওলানা কবির আহমদ (ছাতকী), আখেরী মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা আব্দুর রহমান আজ্জাদ (সাহেব জাদায়ে বরুনী), বয়ান পেশ করবেন হযরত মাওলানা হাফিজ আলতাফ হোসেন (নয়াগ্রম কেন্দ্রীয় জামে মসজিদ), বয়ান পেশ করবেন হযরত মাওলানা হাফিজ ক্বারী জামাল উদ্দিন (আদিত্বপুর নাজির বাজার সিলেট), হযরত মাওলানা রুহুল আমীন চতুলী (ইমাম ও খতিব বাক্ষণগ্রাম পশ্চিম জামে মসজিদ), হযরত মাওলানা খালিদ আহমদ (শিকারপুরী), হযরত মাওলানা আবুল কালাম (ইমাম ও খতিব তরং জামে মসজিদ), আরোও দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন। এতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দাওয়াত প্রদান করছেন নয়াগ্রাম এলাকাবাসী।
ইসলামী সংগীত পরিবেশন করবেন গাউসুল মদিনা সিলেট শিপ্লী গোষ্ঠির হাফিজ ক্বারী মোহাম্মদ আলী। বিশিষ্ট ব্যবসায়ী মো. ফয়জুর রহমানের সহযোগিতায় লিফলেট তৈরি করা হয়।-বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।