editor
প্রকাশিত: 9:40 PM, January 6, 2022

‘পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট’ গঠন
বৃহত্তর সিলেটের পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণে “পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট” নামে ট্রাস্ট গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরের দরগাহ গেটস্থ ভাষাসৈনিক মতিন উদ্দীন আহমদ জাদুঘরের সম্মেলনকক্ষে জার্মানী প্রবাসী লেখক ও গবেষক শামছুল মজিদ চৌধুরী সাকির আহবানে অনুষ্ঠিত এক সভায় এই ট্রাস্ট গঠন করা হয়।
ভাষাসৈনিক মতিন উদ্দীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শামছুল মজিদ চৌধুরী সাকি তাঁর বক্তব্যে জানান তিনি ‘আসাম টাইপ হেরিটেজ হাউজেস অব সিলেট’ নামে একটি গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছেন। তিনি তাঁর গবেষণালব্ধ উক্ত গ্রন্থের সমুদয় সত্ত্ব সিলেটের পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণে একটি ট্রাস্ট গঠন করে তাতে অর্পন করার অভিপ্রায় ব্যক্ত করেন। এই লক্ষ্যে সভায় উপস্থিত সকলেই এ বিষয়ে আলোচনায় অংশ নেন এবং সর্বসম্মতিক্রমে “পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট” নামে ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
উক্ত ট্রাস্টের প্রতিষ্ঠাতা শামছুল মজিদ চৌধুরী সাকি আশাবাদ ব্যক্ত করেন যে, এই ট্রাস্ট বৃহত্তর সিলেটের পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণে কাজ করবে। সদস্যের একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা জার্মানী প্রবাসী লেখক ও গবেষক শামছুল মজিদ চৌধুরী সাকি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী কিম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, আইনজীবী গোলাম সোবহান চৌধুরী, সমাজসেবক জাকির হোসেন সোহেল প্রমুখ।-বিজ্ঞপ্তি
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১
6 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)