editor
প্রকাশিত: 4:20 PM, January 2, 2022

সিলেটে এনপিপি’র বিভাগীয় প্রতিনিধি সভা সম্পন্ন
ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুহাম্মদ মাহমুদুল হক আক্কাস বলেছেন, আওয়ামীলীগকে আর ফাঁকা মাঠে গোল দিতে দেয়া যাবে না। আগামী সংসদ নির্বাচনে আমরা ৩০০আসনে প্রার্থী দিব। দেশের প্রতিটি স্থানে নেতাকর্মীদের আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণের বার্তা দিয়েছি। তারই প্রেক্ষিতে নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করছেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কোন কাজই অসম্ভব নয়।
১ জানুয়ারী শনিবার দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলে ন্যাশনাল পিপলস পার্টি, সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা শাখার সভাপতি ইউসুফ আহমদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনোয়ার হোসেন এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পরেশ চন্দ্র দাস, প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন খন্দকার ইন্তেখাব আলম রুবেল, নির্বাহী সদস্য, কেন্দ্রীয় কমিটি, দেলোয়ার হোসেন, সভাপতি, সুনামগঞ্জ জেলা কমিটি,স্বাগত বক্তব্য রাখেন রকিব হাসান ও আশরাফুল ইসলাম প্রমুখ।
প্রতিনিধি সভার শেষ পর্যায়ে ন্যাশনাল পিপলস পার্টির সিলেট জেলা ও মহানগর শাখার নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিলেট জেলায় মনোয়ার হোসেন কে আহবায়ক, ও আশরাফুল ইসলাম কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ও মহানগরে ইউসুফ আহমেদ কে আহবায়ক ও রকিব হাসান কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন