editor
প্রকাশিত: 10:53 PM, April 22, 2022

ত্রিপুরার তিন লেখকের সম্মানে বামসাস’র প্রীতি সম্মিলনী
ত্রিপুরার আগরতলা থেকে তিন বিশিষ্ট লেখক ও প্রকাশক – মণিপুরী ও বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক মণিপুরী সাহিত্য পরিষদ, ত্রিপুরার সাবেক সাধারণ সম্পাদক, নয়াদিল্লীর সাহিত্য একাডেমির মণিপুরী ভাষার এডভাইজারি বোর্ডের মেম্বার এল. বীরমঙ্গল সিংহ, বিশিষ্ট লেখক ও প্রকাশক ত্রিপুরা বাণী প্রকাশনীর সত্ত্বাধিকারী রঘুনাথ সরকার ও প্রখ্যাত প্রাবন্ধিক ড. আশিস কুমার বৈদ্য সিলেট সফরে এসেছেন। তাঁদের সম্মানে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস) নগরীর পূর্বজিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে গত ২১ এপ্রিল সন্ধ্যায় এক প্রীতি সম্মিলনীর আয়োজন করে।
বামসাস সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নামব্রম শংকরের সঞ্চালনায় সম্মিলনীতে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট কবি ও লোকগবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।
অনুষ্ঠানে বাঙালি লেখক কবিদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সিলেট সাহিত্য পরিষদের সভাপতি ছোটোকাগজ ‘ভাস্কর’-এর সম্পাদক কবি পুলিন রায়, কবি আবিদ ফায়সাল, বিশিষ্ট লেখক ও অধ্যাপক মাধব রায়, অগ্নিশিখা সম্পাদক কবি সুমন বনিক, ছোটোকাগজ ‘ঘাস’-এর সম্পাদক কবি নাজমুল হক নাজু, ‘গন্দম’-এর সম্পাদক মালেকুল হক, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী প্রমুখ। বামসাস-এর উপস্থিত সদস্যবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন শজিবু-এর সম্পাদক কবি শেরাম নিরঞ্জন, বামসাস সহসভাপতি প্রশান্ত কুমার সিংহ, কবি রওশন আরা বাঁশি, নাট্যজন এম. উত্তম সিংহ রতন, বীর মুক্তিযোদ্ধা মনমোহন সিংহ, খির সিংহ, কেএইচ. সমেন্দ্র সিংহ, নীহার রঞ্জন শর্মা, সজল সিনহা রাব্বী, মাইস্নাম রাজেশ প্রমুখ।-বিজ্ঞপ্তি
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 4 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১
2 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)