editor

প্রকাশিত: 6:54 PM, December 30, 2021

সাইফুল হত্যাকারীদের শাস্তি প্রদান করে স্বাস্থ্যকর্মীদের মনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে : ডা. হিমাংশু লাল রায়

স্বাস্থ্যকর্মী হত্যার প্রতিবাদে স্বাস্থ্য পরিবারের মানববন্ধন

সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেছেন, স্বাস্থ্যকর্মী সাইফুল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের মনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে স্বাস্থ্যকর্মীদেরকে বিক্ষুদ্ধ করে স্বাস্থ্য ব্যবস্থায় সরকারের সোনালি অর্জনকে নস্যাৎ করার সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এজন্যে স্বাস্থ্যকর্মীরা নির্বিঘ্নে যাতে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধসহ স্বাস্থ্যখাতে ভূমিকা রাখতে সক্ষম হন এজন্যে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্যে স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন বাস্তবায়ন প্রয়োজন। তাহলে সাইফুলের মতো সম্ভাবনায় কর্মীদের অকালে ঝরে যাবে না। আমার দৃঢ় বিশ^াস হবিগঞ্জের প্রশাসন এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবিতে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সিলেট আঞ্চলিক কমিটির মানববন্ধন কর্মসূচি চলাকালে কর্মসূচীতে অংশগ্রহণকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে তিনি এ কথা বলেন। নগরীর চৌহাট্টাস্থ সিলেট স্বাস্থ্যভবনের গেইটে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সিলেট-এর যুগ্ম আহবায়ক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম আহবায়ক মো. আবদুল আলি বাবলুর পরিচালনায় সমাবেশে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মীদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত। সমাবেশে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি সিলেট আঞ্চলিক কমিটির সভাপতি মো. আবদুল আউয়াল, মেডিক্যাল টেকনোলজিস্ট আলমগীর আলম, বেণুভূষণ দাস, রফিকুল ইসলাম জায়েদ, তাপস দেব, রফিকুল ইসলাম, মির্জা মনিরুল ইসলাম, নিয়ামত উল্লাহ, নাদিমুল ইসলাম, আইএইচটি সিলেট-এর ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম জয়। সমাবেশে সিলেট জেলার সকল স্তরের মেডিক্যাল টেকনোলজিস্টসহ সিলেট আইএইচটি’র ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে