editor
প্রকাশিত: 7:54 PM, December 29, 2021

কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়ছেন ৪শ৬৬ জন প্রার্থী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি পদে লড়ছেন ৪৬৬ জন প্রার্থী।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৩ জন। সংরক্ষিত পদে ১০৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩২৭ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত আসনে (মহিলা) ১৩ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৮ জন মিলিয়ে মোট ৫৩ জন প্রার্থী।
২নং পতনউষার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত আসনে (মহিলা) ১২ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৫ জন মিলিয়ে মোট ৫১ জন প্রার্থী।
৩নং মুন্সিবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত আসনে (মহিলা) ১৪ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৫ জন মিলিয়ে মোট ৫৪ জন প্রার্থী।
৪নং শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত আসনে (মহিলা) ১৪ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৭ জন মিলিয়ে মোট ৫৬ জন প্রার্থী।
৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত আসনে (মহিলা) ১১ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৮ জন মিলিয়ে মোট ৫৩ জন প্রার্থী।
৬নং আলীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত আসনে (মহিলা) ৮ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৪২ জন মিলিয়ে মোট ৫৩ জন প্রার্থী।
৭নং আদমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত আসনে (মহিলা) ১১ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৬ জন মিলিয়ে মোট ৫০ জন প্রার্থী।
৮নং মাধবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত আসনে (মহিলা) ১২ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩২ জন মিলিয়ে মোট ৪৮ জন প্রার্থী।
৯নং ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত আসনে (মহিলা) ১১ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৪ জন মিলিয়ে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ঘোষিত পঞ্চম ধাপের তফসিল অনুযায়ি আগামি ৫ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে