editor
প্রকাশিত: 9:42 PM, March 28, 2022
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার এক যৌথ সভা ও সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আমিনুল হক চুন্নুর সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
রবিবার (২৭শে মার্চ ) সন্ধায় সিলেট নগরীর জিন্দাবাজারে দৈনিক জৈন্তা বার্তা কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় আগামী জুন মাসের প্রথম সপ্তাহে বাকবিশিস সিলেট জেলা ও মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সাংগঠনিক সভা শেষে বাকবিশিস এর প্রাক্তন সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক মোঃ আমিনুল হক চুন্নুকে সংবর্ধণা প্রদান করা হয়। সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) অজয় কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রাক্তন অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাশ। বাকবিশিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক অধ্যাপক কাশমির রেজার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি প্রাক্তন অধ্যক্ষ মোঃ শামসুল ইসলাম, সংবর্ধিত অতিথি অধ্যাপক মোঃ আমিনুল হক চুন্নু, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন আজাদ, জেলা সহসভাপতি অধ্যাপক হিমাংশু রঞ্জন দাশ, মহানগর সহসভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাব্বির আহমদ, , মহানগর সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমদ, অধ্যাপক আশরাফুল ইসলাম ও প্রভাষক লুৎফর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১
5 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)