editor
প্রকাশিত: 9:14 PM, October 30, 2021

প্রতিদিন প্রতিবাদ, দূর হোক মৌলবাদ
‘নৈশব্দ ভেঙে জেগে উঠো দ্রোহে’ এই স্লোগানে দেশব্যাপী বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠার ৫৩তম বর্ষ পালন করে। তারই অংশ হিসেবে উদীচী সিলেট জেলা সংসদ ‘প্রতিদিন প্রতিবাদ, দূর হোক মৌলবাদ’ স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী।
উদ্বোধনের সময় ব্যারিস্টার আরশ আলী বলেন, মানুষের বিবেক বুদ্ধিকে শানিত করতে এবং মানুষ হিসেবে গড়ে উঠতে তার সাংস্কৃতিক বিকাশ ছাড়া কোনো বিকল্প নাই। তারই লক্ষ্যে মানুষের অধিকার আদায়ের কথা, শ্রমিক- মেহনতি মানুষের কথা, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে তীক্ষè কণ্ঠে আওয়াজ তোলার জন্য ১৯৬৮ সালের এই দিনে উদীচী যাত্রা শুরু করে। সত্যেন সেন ও রণেশ দাশ গুপ্তের হাত ধরে যে সংগঠন যাত্রা শুরু করেছিলো আজ তার ৫৩ বছর। এই সংগঠনের যে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে এবং মেহনতি মানুষের অধিকার আদায়ে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায়, সাম্যঅধিকার প্রতিষ্ঠার আন্দোলন সে লড়াই এখনও শেষ হয়নি। বরং এখন আরও বেশি সময়োপযোগি হয়ে উঠছে।
তিনি আরও বলেন, মানুষ হিসেবে শ্রমিক- মেহনতি সহ সকল শ্রেণি বর্ণ গোত্রের মানুষের অধিকার প্রতিষ্ঠায় উদীচীর লড়াই চলছে, চলবে।
উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ও সহ-সাধারণ সম্পাদক ধ্রুব গৌতমের যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাশ খোকন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উদীচী সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি কবি এ কে শেরাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা কমরেড বীরেন্দ্র দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু, বাবুল আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, খোয়াজ রহিম সবুজ, উদীচী শাল্লার শাখার সভাপতি তরুণ কান্তি দাশ প্রমুখ।
সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের দলীয় সংগীত, মৃত্তিকায় মহাকালের আবৃত্তি প্রযোজনা, সাংস্কৃতিক ইউনিয়নের সংগীত পরিবেশন।
এছাড়াও, সাম্প্রদায়িক হামলা ও উস্কানীর বিষয়বস্তু নিয়ে সফদর হাশমির লেখা এবং প্রমিথা হায়দারের অনুবাদ করা ‘হত্যারে’ নাটকটি মঞ্চায়ন করে উদীচী সিলেট জেলা সংসদ।
একক পরিবেশনায় অংশ নেন গণসংগীত শিল্পী ও উদীচী সিলেটের সহ-সভাপতি অংশুমান দত্ত অঞ্জন, রতন দেব, লোকসংগীত শিল্পী ও উদীচী সিলেটের সিনিয়র সদস্য মিজানুর রহমান, উদীচীর সদস্য প্রদ্যুত দাস।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন