editor
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক
চলমান লকডাউনে সিলেট নগরীতে ব্যাটারি রিকশা চলাচলে বাধা, আটক ও চালকদের হয়রানি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখা।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখা আহ্বায়ক আবু জাফর ও যুগ্ম আহবায়ক প্রণব জ্যোতি পাল আজ রোববার (৪ জুলাই) এক বিবৃতিতে এই আহবান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনায় বিপর্যস্থ শ্রমজীবী মানুষ। বিভিন্ন পেশা থেকে ছাঁটাইকৃত শ্রমজীবী মানুষ স্বকর্মসংস্থানে ব্যাটারি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে। তাছাড়া লকডাইন সফল করতে হলে প্রয়োজন শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাবার ও নগদ অর্থ সহযোগিতা প্রদান করা কিন্তু এবারের লকডাইনে পূর্বে শ্রমজীবী মানুষের সেই সহযোগীতাও করা হয়নি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ট্রাফিক কর্তৃক আটক ব্যাটারি রিকশার বিপরীতে রেকার বিল নামক একটি স্লিপ ধরিয়ে দেয়া হয়। পরবর্তীতে চালক ৫০০ টাকা ফি দিয়ে আটক রিকশা নিয়ে আসে। তাছাড়া সিটি কর্পোরেশন কর্তৃক আটক অটোরিকশার কোন স্লেপ দেয় হচ্ছে না।
নেতৃবৃন্দ বলেন, করোনাকালীন সময়ে নগরীতে ব্যাটারি রিকশা চলাচলে বাধা, আটক ও চালকদের হয়রানি বন্ধের আহবান জানান এবং অবিলম্বে আটক ব্যাটারি রিকশা ছেড়ে দোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
7 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
5 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
3 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
1 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
7 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
2 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
3 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
7 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল