editor

প্রকাশিত: 2:02 PM, July 6, 2021

সিলেটে ভয়ংকর রূপে করোনায় ২ মৃত্যু আক্রান্ত ৩৮৭ জন

সিলেটে ভয়ংকর রূপে করোনায় ২ মৃত্যু আক্রান্ত ৩৮৭ জন

নিজস্ব প্রতিবদক
সিলেটে ভয়ংকর রূপ নিয়েছে করোনা। সেই সাথে হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। এদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। এছাড়া সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। সেই সাথে প্রতিদিনই করোনায় প্রাণহানী হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণহানী হয়েছে। সেই সাথে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৩৮৭ জন। এর মধ্যে ১৯১ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৩১ জন।

গত বছরের মার্চ থেকে এ বছরের ৬ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৪০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৭ জন রয়েছেন।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২ জনের প্রাণহানী হয়। এরমধ্যে সিলেটের ১ জন ও হবিগঞ্জের আরও ১ জনের প্রাণহানী হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৮৭ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৯১, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ৫৬ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৬ জনের করোনা সনাক্ত হয়। নতুন এই ৩৮৭ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৫৪ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ০৬৩ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ১৩৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৯২০ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ২৩৮ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩১ জন। এরমধ্যে সিলেট জেলার ১০১ জন, সুনামগঞ্জের ১২ জন, মৌলভীবাজারে আরও ১৮ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ২১৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৫০২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৪৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৫০ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ৩২ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের আরও ১০ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪২৬ জন। এরমধ্যে সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ১৯ জন।

ডিএসএস/০৬/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে