editor
প্রকাশিত: 2:28 PM, July 10, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনা সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। প্রকোপ রুখতে লকডাউনের মধ্যেও গত কয়েকদিন থেকে থামছে না করোনায় মৃত্যু। সেই সাথে সিলেটে অতীতের সব রেকর্ড ভেঙেছে করোনা। সবমিলিয়ে সিলেটে থামছে না করোনা ভাইরাসের ভয়বহতা।
মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনা সনাক্ত হয়েছে আরও ৩৯৪ জনের।
এদিকে সিলেটের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। সেই সাথে রয়েছে অক্সিজেনের সংকট।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৬ জনের মধ্যে ৪ জন সিলেটের। সেই সাথে সনাক্ত হওয়া ৩৯৪ জনের মধ্যে সিলেটের ২৬২ জন রয়েছেন। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১৮ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ১০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৫১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৪০ জন রয়েছেন।
শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬ জনের প্রাণহানী হয়। এরমধ্যে সিলেটের ৪ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের আরও ১ জনের প্রাণহানী হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৯৪ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ২৬২, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ৫৪ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ জনের করোনা সনাক্ত হয়। নতুন এই ৩৯৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪১ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ০৯৭ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ২৪২ জন, হবিগঞ্জে ৩ হাজার ০৮৩ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৫১৯ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১৮ জন। এরমধ্যে সিলেট জেলার ১০৪ জন, সুনামগঞ্জে ৪ জন ও মৌলভীবাজারে আরও ১০ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৭৩২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৯৫২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৭০ জন, হবিগঞ্জে ২ হাজার ১২৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ১৬ জন, সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের আরও ১০ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৬৩ জন। এরমধ্যে সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ২৭ জন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে