admin
প্রকাশিত: 3:52 PM, July 10, 2021
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস এন্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল হাসেম ও ম্যানেজিং ডিরেক্টর সজীব সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এই ভয়াবহ অগ্নিকান্ডের কারণ ও ত্রুটি খুঁজে বের করা হবে। প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়ম আমাদের নজরে এসেছে। দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহন করা হবে। তিনি বলেন, আমরা মামলা করবো এবং সর্বোচ্চ আইনগত পদক্ষেপ নিবো। এছাড়া আহতদের সুচিকিৎসা এবং নিহতের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। শনিবার দুপুর ২টা ২০ মিনিটে কারখানা পরিদর্শনে এসে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
এদিকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম তার ছেলে প্রতিষ্ঠানের এমডি সজিব কারখানার সিইওসহ ৮ জনকে এজাহারে আসামী করে এবং আরো অজ্ঞাত রেখে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন পুলিশ। এজাহার নামীয় ৮ আসামী আটক আছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ পুলিশ খন্দকার জায়েদুল ইসলাম। তিনি বলেন, এই ৮ জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে অন্যান্য জড়িতদের নাম শনাক্ত করে তাদেরও আইনের আওতায় আনা হবে।
রূপগঞ্জের পুলিশ পরিদর্শক ও ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ নাজিমউদ্দিন মজুমদার বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।
ডিএসএস/১০/জুলাই/২০২১/রুজি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন