editor
প্রকাশিত: 5:12 PM, July 10, 2021
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেছেন, বর্তমান এই মহা দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। রাষ্ট্রনায়ক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দরিদ্র মানুষের পাশে দাড়াচ্ছেন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগনের নেতাকর্মীরা। হোটেল আল মিনারের স্বত্ত্বাধিকারী এবং জগন্নাথপুর উপজেলা ৮নং আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুস সাত্তার এমন মহতি কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন যা প্রশংসার দাবি রাখে। তিনি এমন মহতি উদ্যোগ নিতে অন্যান্য সবার প্রতি আহ্বান জানান।
তিনি শুক্রবার বিকেল ৪টায় নগরীর লালবাজারে জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও হোটেল আল মিনারের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আবুস সাত্তারের পক্ষ থেকে প্রায় ৫’শ অসহায় ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সভাপতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোটেল ও হোটেল আল মিনারের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আবুস সাত্তার বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রতি সম্মান দেখিয়ে আমি এই সামান্য উদ্যোগ নিয়েছি। আশা করি আমার মতো আরো যারা আছেন, তারাও এভাবে দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসবেন।
খাদ্য সামগ্রী বিতরণখালে বক্তব্য রাখেন, লালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ মিয়া, সাধারণ সম্পাদক জাহিদ আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদুর রহমান, আশারকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার জমির উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা আলী হোসেন, রূপম আহমদ, আফজল হোসেন, রুহুল আমিন, এমদাদ হোসেন ইমু, আজাদ উদ্দিন, আমিনুল ইসলাম আমিন, সাদিকুর রহমান সোহাগ, হাবিবুর রহমান হাবিব, সরোওয়ার হোসেন, অমিত জিৎ প্রমুখ।: বিজ্ঞপ্তি
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না