editor
প্রকাশিত: 2:23 PM, July 28, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি এলাকায় বেড়েছে কাঁঠাল চাষ।
এ বছর ফলটির ভালো ফলন হলেও করোনা সতর্কতায় আসছেন না দূর-দূরান্তের ব্যবসায়ীরা। এতে স্থানীয় বাজারেই কম দামে বিক্রি করতে হচ্ছে রসালো এ ফল। বাজারে দাম না পাওয়ায় গত বছরের মতো এবারো লোকসানের মুখে পড়েছেন চাষীরা।
সরেজমিনে কমলগঞ্জের শমসেরনগর, মুন্সিবাজার, ভানুগাছ বাজার, আদমপুর বাজারসহ কয়েকটি বাজারে গিয়ে দেখা যায়, বাজার ভর্তি কাঁঠাল। বিভিন্ন বাগান থেকে জিপ ও ছোট ট্রাকে করে কাঁঠালসহ অন্যান্য ফল নিয়ে আসা হচ্ছে।এসব কাঁঠাল খুচরো ও পাইকারি বিক্রি হচ্ছে। চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় পাইকার ছাড়াও ঢাকা, সিলেট, রাজশাহীসহ দূর-দূরান্তের ব্যবসায়ীরা এসব কাঁঠাল বাজার থেকে কিনে নিয়ে যান।কিন্তু কভিড পরিস্থিতির কারণে গত বছর থেকে দূর-দূরান্তের ব্যবসায়ীরা আসছেন না বাজারে। তাই স্থানীয় ব্যবসায়ীরাই একমাত্র ভরসা। এতে বাজারে সরবরাহ বাড়লেও চাহিদা কম।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর জেলার কুলাউড়া, বড়লেখা, জুড়ী, কমলগঞ্জ, শ্রীমঙ্গলসহ পাহাড়ি এলাকায় কাঁঠালের ভালোফলন হয়েছে।
বাড়ির অভ্যন্তরে ও বাণিজ্যিক ভাবে লাগানো প্রায় ৫০০ বাগান মিলে এ বছর জেলায় প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়েছে।স্থানীয় জাতের এ কাঁঠাল সবচেয়ে বেশী চাষ হয়েছে কমলগঞ্জে ৩০০, হেক্টর। প্রতি হেক্টরে উৎপাদন ২০ টন ধরে হিসাব করে উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে প্রায় ৪৫ হাজার টন। কাঁঠালচাষী, শ্রমিক, ব্যবসায়ী ও বাজারজাতের সঙ্গে যুক্ত সব মিলিয়ে রয়েছে প্রায় ৩০ হাজার মানুষ।আবহাওয়া অনুকূল থাকায় এবার কাঁঠালের মান ও আকার ভালো হয়েছে। উৎপাদন ভালো হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় হাসি নেই চাষীদের মুখে।
কমলগঞ্জের কাঁঠাল ব্যবসায়ী আলমাছ মিয়া বলেন, মৌসুমের শুরুতে ফসলের ভালো দাম মিলেছে, কিন্তু এখন ভরা মৌসুমে দাম পড়ে গেছে। দূর-দূরান্তের ব্যবসায়ীরা এখান থেকে ফল নিয়ে যেতেন। কিন্তু গত বছরের মতো এবারো লকডাউন ও করোনার ভয়ে ক্রেতারা আসছেন না। এ কারণে স্থানীয় বাজারে চাহিদা কমেছে ফলটির। দুই বছর আগে যে কাঁঠাল ১০০ টাকায় বিক্রি করেছি সেটি এবার ৫০-৭০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, ফলের বাজারে দাম কমার উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে, করোনাকালে বাবার বাড়ি থেকে মেয়ের বাড়ি আম-কাঁঠাল পাঠানো হচ্ছে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক কাজী লুৎফুল বারী করোনাকালে বাজারে কাঁঠালের দামের নিম্নমুখী প্রবণতা স্বীকার করে বলেন, সরকার চাষীদের পাশে আছে।গত বছরের প্রায় সমান ফলন হয়েছে এবার। চাষীরা দাম কম পেলেও ভোক্তা পর্যায়ে ঠিকই দাম বেশি।এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছে।কাঁঠালের চাষ বৃদ্ধিতে চাষীদের প্রশিক্ষণের মাধ্যমে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে