editor

প্রকাশিত: 7:45 PM, August 20, 2021

বড়লেখায় ‘গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

বড়লেখায় ‘গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
যুক্তরাজ্যে বসবাসকারী মৌলভীবাজারের বড়লেখার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক উন্নয়ন ও শিক্ষা সেবামূলক সংগঠন “গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে” এর অর্থায়নে ও বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের ব্যবস্থাপনায় করোনার এই মহামারী সময়ে ৩শত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বড়লেখা অনলাইন রিপোর্টাস ক্লাবের ব্যবস্থাপনায় ও নজরুল ইসলাম ডেল এর বিতরণী আয়োজনে শুক্রবার (২০ আগস্ট) দুপুর দুইটায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিভাগ দক্ষিণ ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, দক্ষিণভাগ এন.সি.এম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নজরুল ইসলাম ডেল এর বাড়িতে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর নূরের সভাপতিত্বে ও রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হানিফ পারভেজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও অনলাইন রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক এমদাদুল ইসলাম সজল, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও অনলাইন রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা প্রভাষক বদরুল ইসলাম মনু, উপদেষ্টা এম সামছুল হক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও বাংলা টিভির বড়লেখা প্রতিনিধি রুয়েল কামাল।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরী, সহ সভাপতি ফয়সাল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, সদস্য অজিত রবি দাস, কাজল বক্তি, সাংবাদিক আব্দুল করিম, সমাজসেবক আব্দুস সামাদ সেবুল, মঈন উদ্দিন, আব্দুস ছালাম সোনামণি প্রমূখ।

এসময় ভার্চুয়ালি বক্তব্যে গ্রেটার বড়লেখা এসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ বলেন, ইতিমধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে করোনা রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে এবং উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে জনসাধারণের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। জনকল্যাণমুখী আরোও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা করা হচ্ছে।

সাধারণ সম্পাদক সুফিয়ান আহমেদ বলেন, সংগঠনের উপদেষ্টা ও পরিচালনা কমিটির সকলের আন্তরিক সহযোগিতায় আমরা ইতিমধ্যে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। চলমান করোনা সংক্রমণের প্রাদুর্ভাবে বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের ব্যবস্থাপনায় নিম্ন আয়ের ৩শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে জনকল্যাণমুখী আরোও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসময় তিনি খাদ্য সামগ্রী বিতরণ সুষ্ঠভাবে সম্পন্ন করায় নজরুল ইসলাম ডেল সহ বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২০/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে