editor
প্রকাশিত: 12:04 PM, August 22, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশসহ ৬ দেশের সঙ্গে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের মন্ত্রপরিষদ। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো মিশর, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। করোনা ভাইরাস মহামারির কারণে কয়েক মাস ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল। উল্লেখ্য, কুয়েতে মোট যে পরিমাণ মানুষ বসবাস করেন তার মধ্যে শতকরা ৭০ ভাগই এই দেশগুলোর। কুয়েত টাইমসকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে শ্রীলঙ্কার অনলাইন ডেইলি মিরর। এতে বলা হয়, কুয়েত সরকারের মুখপাত্র তারেক আল মাজরেম বলেছেন, মন্ত্রীপরিষদের করোনা ভাইরাস ইমার্জেন্সি কমিটির সিদ্ধান্তে গৃহীত বিধিবিধান মেনে এই ফ্লাইট চালু করা হবে। কুয়েতে মোট যে পরিমাণ মানুষ বসবাস করেন, তার মধ্যে নেপাল বাদে অন্য ৫টি দেশের নাগরিক সবচেয়ে বেশি। সব মিলে কুয়েতের মোট অভিবাসী জনসংখ্যা ৩৩ লাখ।
তার মধ্যে এই ৬টি দেশের নাগরিকই ২৩ লাখ। বেশ কয়েক মাস আগে বেশ কিছু দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করে কুয়েত। মন্ত্রীপরিষদে সিদ্ধান্ত হয়েছে, কুয়েতে অননুমোদিত টিকা যেসব নাগরিক নিয়েছেন- যেমন সিনোফার্ম, সিনোভ্যাক এবং স্পুটনিক-ভি, তারা যদি কুয়েতে প্রবেশ করতে চান তাহলে কুয়েতে অনুমোদন দেয়া চারটি টিকা- ফাইজার/বায়োএনটেক, এস্ট্রাজেনেকা/অক্সফোর্ড, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের কমপক্ষে আরো একটি টিকা নিতে হবে।
এরই মধ্যে কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ কমে এসেছে। সেখানে হাসপাতালে ভর্তি এবং আইসিইউতে ভর্তিও কমে গেছে। গত ৫ দিনে সেখানে আক্রান্তের সংখ্যা চার শ’য়ের নিচে নেমে এসেছে। এ নিয়ে সেখানে গত কয়েক সপ্তাহ ধরে একটানা আক্রান্তের সংখ্যা কমে আসছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন