editor
প্রকাশিত: 2:06 PM, November 23, 2022

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স'র কমিটি গঠন: সভাপতি শাহ সুহেল, সম্পাদক রাসেল
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল বাংলা টেলিগ্রাম’র সম্পাদক শাহ সুহেল আহমদকে সভাপতি ও বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ সেশনের নতুন এ কমিটি ঘোষণা করেন ৩ সদস্য বিশিষ্ট ‘সাবজেক্ট কমিটি’। সংগঠনের আহবায়ক এনটিভি ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল।নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুনির হোসেন (বিডি সংবাদ), সহসভাপতি ইকবাল মোহাম্মদ জাফর (দৈনিক ঢাকা টাইমস), সহসভাপতি জামিল আহমেদ সাহেদ (এলবি২৪ টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম (অনুক্ত কামরুল-টাইমস টিভি), কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুল হাসান (ডেইলি সিলেট), সাংগঠনিক সম্পাদক মো. আফরোজ হোসেন (দৈনিক সন্ধ্যাবাণী), সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিব্বির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন (লাতু এক্সপ্রেস) প্রচার সম্পাদক তানভীর তালুকদার (বাংলা টেলিগ্রাম), দপ্তর সম্পাদক সাদিক তাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মুহিব, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী প্রধান (আমার ফ্রান্স)। কমিটির নির্বাহী সদস্যরা হলেন এনায়েত হোসেন সোহেল (বিশেষ প্রতিনিধি -আইওনটিভি), আবুল কালাম মামুন (এনটিভি-ইউরোপ), মোহাম্মদ তাইজুল ইসলাম (আর টিভি), শাবুল আহমেদ (বিয়ানীবাজার নিউজ২৪ডটকম), মোহাম্মদ আলী চৌধুরী (ইউরো ফোকাস-২৪) ও মো. মনির হোসেন মোল্লা (দিগন্ত টিভি অনলাইন)। আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সভার দ্বিতীয় পর্বে নবাগত সভাপতি শাহ সুহেল আহমদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের হাতে প্রেসক্লাবের কাগজপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী আহবায়ক ও সদস্য সচিব।-বিজ্ঞপ্তি
1 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
8 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
3 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
4 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
1 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
6 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়