editor
প্রকাশিত: 5:07 PM, April 22, 2016
বাড়লেখা প্রতিনিধিঃ
বড়লেখা পৌরশহরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী কর্তৃক আওয়ামী লীগ অফিসে হামলা, ভাংচুর ও ককটেল বোমা বিস্ফোরন ঘটনার মামলার রায় দীর্ঘ ৮ বছর পর প্রদান করা হয়েছে। রায়ে ১৫ জন আসামীর বিরুদ্ধে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জড়িমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। ১৪ জুলাই বুধবার জেলা ও দায়রা জজ আদালত, মৌলভীবাজার এর মাননীয় বিচারক মোঃ মোস্তফা কামাল এই রায় প্রদান করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৫ জুন বড়লেখা পৌরশহের অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সন্ধ্যা ৭.২০ ঘটিকার সময় আওয়ামী লীগের বৈঠক চলাকালে বিএনপি ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী এসে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা বৈঠকরত আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে ৩/৪ টি ককটেল বোমার বিস্ফোরন ঘটায়, আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রাণ রক্ষার্থে পালিয়ে যায়। হামলাকারীরা অফিসের ভিতর ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। বোমার আঘাতে গুরুতর আহত আওয়ামী লীগের দুজনকে সিলেটস্থ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ৪টি ককটেল বোমা ও বিস্ফোরিত ৩টি বোমার কৌটা উদ্ধার করে। এ ঘটনায় ঐদিন রাতেই বড়লেখা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন বাদী হয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৮ জনকে আসামী করে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৭, তারিখ ১৫/০৬/২০১৩ইং। অতপর বড়লেখা থানা পুলিশ তদন্ত শেষে ১৪/০৬/২০১৪ইং তারিখে মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করে। মানানীয় আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে দীর্ঘ প্রায় ৮ বছর পর ১৪ জুলাই বুধবার জেলা ও দায়রা জজ আদালত মৌলভীবাজারের মাননীয় বিচারক মোঃ মোস্তফা কামাল আলোচিত এই মামলার রায় প্রদান করেন।
রায়ে অভিযোগপত্রভুক্ত আসামী ১নং ফখরুল ইসলাম, ২নং মিজানুর রহমান খসরু, ৩নং ফয়ছল আহমদ, ৪নং বেলাল আহমদ, ৫নং আব্দুল মালিক, ৬নং আব্দুল জব্বার, ৭নং জাবের আহমদ, ৮নং মোহাম্মদ আলী, ৯নং আব্দুল মতিন, ১০নং নাজিম আহমদ, ১১নং সাদেক হোসেন, ১২নং দেলওয়ার হোসেন, ১৩নং আমান উদ্দিন, ১৪নং শাহীন আলম ও ১৫নং জমির আলী’র বিরুদ্ধে বিস্ফোরক আইন ১৯০৮ (সংশোধনী ০২) এর ৩/৬ ধারায় অপরাধ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় তাহাদের প্রত্যেককে দোষী সাব্যস্থ করিয়া ৫ বছরের সশ্রম কারদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের করাদন্ড প্রদান করা হয়। রায় প্রদানের সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত সাজাপ্রাপ্ত আসামী আব্দুল জব্বার, সাদেক হোসেন, দেলওয়ার হোসেন ও শাহীন আলম কে সাজা পরোয়ানা মূলে জেল প্রেরণ করা হয়। সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্র পক্ষের আইনজীবী কৃপা সিন্দু দাশ বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
আসামী পক্ষের আইনজীবী কুতুব উদ্দিন বলেন, ক্ষমতাসীনদের প্রভাবে প্রভাবিত এই রায়ে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের