editor
প্রকাশিত: 12:10 PM, June 14, 2023
অনলাইন ডেস্ক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলার সিনেমায় কাজ করে অভিনয় ও রূপের দ্যুতি ছড়িয়ে চলেছেন তিনি। এবার নিজের সিনেমার মাধ্যমে আরও একটি সাফল্য অর্জন করলেন তিনি। গত ২রা জুন মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। প্রাক্তন ও বর্তমান সম্পর্কের টানাপড়েনের গল্প সিনেমাটিতে বলেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। মুক্তির পর দর্শকদের যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। টলি বাংলা বক্স অফিস এক টুইটে জানিয়েছে, কিছু সময় আমরা কোনো সিনেমা থেকে প্রত্যাশা করি না। কিন্তু সেই ফিল্মটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। গত বছর যেমন ছিল ‘দোস্তজি’ আর এ বছর ‘অর্ধাঙ্গিনী’। ‘অর্ধাঙ্গিনী’- সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
এখনো সিনেমাটি কমসংখ্যক হল পেয়েছে।
আর তাতেই এ পর্যন্ত সিনেমাটি প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। ছবিতে জয়ার অভিনয় ব্যাপকভাবে প্রশংসা কুড়াচ্ছে। আর তার জন্য দর্শকদের ধন্যবাদও জানিয়েছেন এ অভিনেত্রী। ২০১৯ সালে শুরু হয় ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। নির্মাণ কাজ শেষের দীর্ঘ ৪ বছর পর চলতি মাসে মুক্তি পায় এটি। ‘অর্ধাঙ্গিনী’- সিনেমার প্রচারে বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সিনেমাটিতে জয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকা শিল্পীরা।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে