editor
প্রকাশিত: 1:31 PM, July 8, 2023
এসএমপি’র এয়ারপোর্ট থানার কালাগুল পুলিশ ক্যম্পের অভিযানে ৪৯ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই
মোঃ আব্দুল আজিজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন, সুনামগঞ্জ সদর থানার, মঙ্গলকাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে আলা উদ্দিন (২৮), বর্তমানে সে সিলেট নগরীর এয়ারপোর্ট থানার কুমিল্লা লাইন, চৌকিদেখী এলাকায় বসবাস করে। অপর আসামী এয়ারপোর্ট থানার টিলাপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জুনেদ আহমদ (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহেবের বাজার এলাকার উপর পাঠানগাঁও জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তায় গত বৃহস্পতিবার রাত ১২ টার সময় অভিযান চালিয়ে তাদের নিকট থেকে মাদক উদ্ধার করা হয়।
এ ঘটনায় এয়ারপোর্ট থানার কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আব্দুল আজিজ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আটককৃতদের নিকট থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমার থানা এলাকাতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রয়োগ করা হবে। মাদক নির্মূল করতে হলে আমাদের সবাইকে পারিবারিক ভাবে সোচ্চার হতে হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন