editor

প্রকাশিত: 9:31 PM, July 25, 2023

আহলে বাইতের শান বর্ণনা মুমিনের ঈমানের বহিঃপ্রকাশ : এস এম মনোয়ার হোসেন

আহলে বাইতের শান বর্ণনা মুমিনের ঈমানের বহিঃপ্রকাশ : এস এম মনোয়ার হোসেন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেন, পবিত্র কুরআন ও নবী করীম (সা.)-এর হাদিস হতে এটা প্রমাণিত হয় যে, আহলে বাইতের প্রতি ভালোবাসা দ্বীনের ফারাইদ্বে গণ্য। বর্তমানে ইসলাম নামধারী বিভিন্ন বাতিল ফেরকা কৌশলে আহলে বাইতের মুহাব্বাত থেকে আমাদেরকে দূরে সরানোর পায়তারা করছে। কেননা আহলে বাইতের মুহাব্বাত অন্তর থেকে ঝেড়ে ফেললে মুমিনদের ইসলাম থেকে দূরে সরানো সহজ হয়ে যায়। এজন্য আহলে বাইতের শান ও মানের আলোচনার মাহফিল বেশি বেশি করে আয়োজন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, হযরত ইবনে আব্বাস (রা.) আশুরার রোযার ফযিলত সম্বলিত হাদিসের দ্বারা আশুরার দুইটি রোযা রাখার ব্যাপারে তাগিদ রয়েছে। পবিত্র আশুরাকে কেন্দ্র করে শিয়াদের বিভিন্ন গর্হিত কার্যকলাপ সম্পর্কে মুসলিম উম্মাহকে সতর্ক থাকতে হবে।
২৪ জুলাই ’২৩, সোমবার, বাদ এশা, শাবিপ্রবির বঙ্গবন্ধু হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘আহলে বাইতের মুহাব্বাত ও পবিত্র আশুরার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখা সভাপতি ইয়াহইয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল নায়ীমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার ও কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ।
আরও বক্তব্য রাখেন- শাবিপ্রবি শাখার সহ-সভাপতি মো. আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, সহ-প্রচার সম্পাদক তাহমিদ জাহান দেলওয়ার, প্রশিক্ষণ সম্পাদক হাবিবুর রহমান মাসরুর।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- শাখা সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, অফিস সম্পাদক আফসার হোসাইন, সহ-প্রশিক্ষণ সম্পাদক আবু বকর সিদ্দিক নিয়াজ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মালেক চৌধুরী, সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান আহমদ, সদস্য- জাহেদুর রহমান, মোহাম্মদ আলী, মুমিন আহমদ নিশান, কায়েছ আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল