editor

প্রকাশিত: 11:16 AM, November 10, 2023

শ্রমিকদের ওপর হামলা, দমন-পীড়ন বন্ধের আহবান যুক্তরাষ্ট্রের

শ্রমিকদের ওপর হামলা, দমন-পীড়ন বন্ধের আহবান যুক্তরাষ্ট্রের

কূটনৈতিক রিপোর্টার
আন্দোলনে শ্রমিকদের ওপর হামলা, দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে নূন্যতম মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে নিহত দুই শ্রমিক রাসেল হাওলাদার এবং আঞ্জুয়ারা খাতুনের ওপর হামলায় পুলিশি সম্পৃক্ততা খতিয়ে দেখতে হামলাগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চেয়েছে ওয়াশিংটন। সেই সঙ্গে শ্রমিক নেতা জুয়েল মিয়াকে অবিলম্বে মুক্তির ব্যবস্থা করার তাগিদ দিয়েছে বাংলাদেশের তৈরি পোশাকের বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। মার্কিন শ্রম দপ্তরের আন্তর্জাতিক বিষয়াবলি দেখভালের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান। উল্লেখ্য, একদিন আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে সর্বনিম্ন মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর সহিংস ক্র্যাকডাউনের নিন্দা করেছিলেন। মার্কিন শ্রম দপ্তরের আন্তর্জাতিক বিষয়ক উপ-আন্ডার সেক্রেটারি থিয়া লি বলেন, বাংলাদেশের ন্যূনতম মজুরি পর্যালোচনার ক্ষেত্রে শ্রমিক ও ট্রেড ইউনিয়নিস্টদের ওপর সহিংসতা বৃদ্ধি এবং দমন-পীড়ন নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ডিজাইন এক্সপ্রেস ফ্যাক্টরির ২৬ বছর বয়সী রক্ষণাবেক্ষণ অপারেটর এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য হাওলাদার এবং সেলাই মেশিন অপারেটর দুই সন্তানের জননী ২৩ বছর বয়সী আঞ্জুয়ারা খাতুন বিক্ষোভের সময় নিহত হন জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই শ্রমিকদের সমাবেশের স্বাধীনতাকে সম্মান করতে, শ্রমিকদের ওপর সহিংস দমন-পীড়ন বন্ধ করতে এবং রাসেল হাওলাদার ও আঞ্জুয়ারা খাতুন হত্যায় পুলিশের জড়িত থাকার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করতে। সেই সঙ্গে নূন্যতম মজুরি আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ মুক্ত গার্মেন্ট শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের শ্রমিক সংগঠক জুয়েল মিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানাই।

তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে সাম্প্রতিক ন্যূনতম মজুরির সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি, যাতে তারা শ্রমিক এবং তাদের পরিবারের চাহিদা পূরণ করে এমন ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ প্রদান করে। সেই সঙ্গে ভবিষ্যতের অস্থিরতা রোধ করার জন্য, মার্কিন শ্রম দপ্তর বিদ্যমান শ্রম আইন সংশোধনেরও আহ্বান জানাচ্ছে।

ন্যূনতম মাসিক মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। সেই আন্দোলনে দমন-পীড়ন এবং হতাহতের প্রেক্ষিতে গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার যে বিবৃতিতে দেন তাতে বলা হয়, গত সপ্তাহে ২৬ বছর বয়সী গার্মেন্ট শ্রমিক ও সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশন নামের শ্রমিক ইউনিয়নের সদস্য রাসেল হাওলাদারকে পুলিশ হত্যা করেছে বলে যে খবর পাওয়া গেছে তাতে আমরা বেদনাহত। ঢাকার একটি কারখানার ভিতরে প্রতিবাদকারীদের দেয়া আগুনে নিহত ৩২ বছর বয়সী শ্রমিক ইমরান হোসেনের প্রাণহানিতেও আমরা শোক প্রকাশ করছি। তাদের পরিবার ও বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সহমর্মিতা। তিনি বিবৃতিতে আরও বলেন, শ্রমিক এবং ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে চলমান দমনপীড়নের বিষয়ে আমরা উদ্বিগ্ন। শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে সুরক্ষিত রাখতে এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি অপরাধের অভিযোগ তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়