admin
প্রকাশিত: 7:47 PM, July 10, 2024
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য পূবালী ব্যাংক পিএলসি ৫০ লাখ টাকার ত্রাণ সহায়তা প্রদান করছে। জেলার ক্ষতিগ্রস্থ উপজেলা সমূহ চিহ্নিত করে এই ত্রাণ সহায়তা প্রদান করা হবে। এর অংশ হিসেবে বুধবার (১০ জুলাই) দক্ষিণ সুরমা এবং জকিগঞ্জ উপজেলায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
জকিগঞ্জের হাফসা-মজুমদার মহিলা কলেজ, ইমদাদ-মজুমদার বিদ্যা নিকেতন এবং জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই ত্রাণ বিতরণ করা হয়। পরে দক্ষিণ সুরমার জালালপুর উচ্চ বিদ্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণকালে ব্যাংকের পরিচালক ও মনির আহমদ একাডেমির প্রতিষ্ঠাতা মনির উদ্দিন আহমদ বলেন, ব্যবসার পাশাপাশি পূবালী ব্যাং যেকোনো মানবিক বিপর্যয়ে মানুষের পাশে থাকে। জালালপুরবাসী আজ এর কিছুটা সুফল পেলেন। ভবিষ্যতেও পূবালী ব্যাংক এ রকম মানবিক কার্যক্রম হাতে নিয়ে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান আবু জাহিদ বলেন, পূবালী ব্যাংক একটি মানবিক ব্যাংক। তারা শুধু ব্যবসা করে না। সব সময়, সব সংকটে এই ব্যাংক সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ব্যাংকের সিলেট পূর্ব অঞ্চল প্রধান ডিজিএম চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, সিলেট পশ্চিম অঞ্চল প্রধান ডিজিএম মোশাহিদুল্লাহ, সিলেট শাখা প্রধান প্রদ্যুৎ কান্তি দাস, আইন কর্মকর্তা মাহবুব আহসান, স্টেশন রোড শাখা ব্যবস্থাপক নির্মল কান্তি দাস, বরইকান্দি শাখা ব্যবস্থাপক আবু হানিফা রনি, জালালপুর শাখার ব্যবস্থাপক মুন্সি মওদুদ আহমদ, রাজনীতিবিদ আব্দুল মালিক মলিক এবং শামীম আহমদ, যুব সংগঠক ফজলুল করিম হেলাল প্রমুখ।
উল্লেখ্য, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, ছাতক এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে