editor
প্রকাশিত: 6:04 PM, September 14, 2024
কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ১৭টি গাছ কাউকে না জানিয়ে বিক্রি করেছেন স্কুলের সাবেক সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আসিদ আলী ও তার ছেলে শাহ আলম।
গাছ কাটতে প্রধান শিক্ষক বাঁধা দিলে বাবা ও ছেলে বাঁধা উপেক্ষা করে কেটে নেন। তবে এ বিষয়ে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত সাবেক সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান আলোচনা করেন গাছ বিক্রি করে শহীদ মিনার নির্মাণ করবেন। কিন্তু বাস্তবে শহীদ মিনার নির্মান না করেই টাকা হাতিয়ে নেন।
কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবরে অভিযোগ সুত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ২৪ইং স্মারক নং- ৪৪০/২০২৪/নি.অফি/৪৪১ প্রধান শিক্ষক স্বাক্ষরিত উপজেলার মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসিদ আলী মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।
সভাপতি দলীয় প্রভাব বিস্তার করে বিদ্যালয়ের কমিটির কোনো রেজ্যুলেশন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিংবা ইউএনও’র কোনো অনুমতি ছাড়াই তার ছেলে (শাহ আলম’)কে দিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে চলতি বছরের ৬ জানুয়ারী সকালে আকাশিয়া,
জামসহ বিভিন্ন প্রজাতির বড় বড় আকৃতির ১৭টি গাছ কর্তন করেন। স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুস সোবহান বিদ্যালয়ের নৈশ প্রহরী বাবুল মাদ্রাজির মোবাইল ফোনের মাধ্যমে গাছ কাটার সংবাদ পান।
তিনি বলেন, খবর পেয়ে প্রাক্তন সভাপতিকে গাছ কাটা বন্ধ করতে তার বাড়িতে গিয়ে অনুরোধ করলে সভাপতি তা শুনেননি।
অভিযোগে আরো বলেন, প্রাক্তন সভাপতি আসিদ আলী বলেছেন, কমিটির সবাইকে ও প্রশাসনিক ভাবে অবহিত করা হয়েছে। গাছ বিক্রির টাকা দিয়ে স্কুলে শহীদ মিনার নির্মান করার আশ্বাস দেন।
তবে গাছ বিক্রির প্রায় নয় মাস অতিবাহিত হলে ও স্কুলে নগদ টাকা জমা কিংবা শহীদ মিনার নির্মান না করে আত্বসাৎ করেছেন।
গাছ কাটা ও টাকার বিষয়ে জানতে চাইলে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান বলেন, ‘১৭টি গাছ বিক্রি করেছেন প্রাক্তন সভাপতি ও মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী। বিক্রিকৃত গাছের টাকা এখনো জমা না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে সাবেক সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আসিদ আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়।
কমলগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন