editor

প্রকাশিত: 6:46 PM, September 15, 2024

বড়লেখায় ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজনদের সংবর্ধনা

বড়লেখায় ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজনদের সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা পৌরসভা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সমাজসেবক এম.এম আতিকুর রহমান।

এতে শিক্ষক ও সংগঠক মোহাম্মদ নাজিম উদ্দিন ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু সাইদ ফরহাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন,

জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অরুণ কুমার দাস, জুড়ী শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমীর এমদাদুল ইসলাম, অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুস সবুর, শিক্ষা অফিসার ডক্টর মাওলানা মো. তুতিউর রহমান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মৌলভীবাজার জেলার

সভাপতি জোবের আহমদ, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ইফতেখার হোসেন চৌধুরী, সফিরুন্নেসা মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক ডা. নজরুল ইসলাম, অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কাজী এনামুল

হক, টেকাহালী পাঁচগাও কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি এনাম উদ্দিন, শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান

মাওলানা আবিদুর রহমান, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক উদ্দিন, সাপ্তাহিক বড়কণ্ঠের নির্বাহী সম্পাদক শিক্ষক রশিদ আহমদ খান, বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিল্লুর রহমান, ডাকবাংলো জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লা খান, ফ্রান্স

প্রবাসী লেখক সোহাইল আহমদ, কাতার প্রবাসী জামায়াত নেতা খিজির আহমদ, বড়লেখা পৌরসভার কাউন্সিলর কবির আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সংগ্রাম সংবাদদাতা কাজী রমিজ উদ্দিন, বাপুসের মৌলভীবাজার জেলার কোষাধ্যক্ষ মুতাহিরুল ইসলাম,

ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল মতিন কলাই মিয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, যুবনেতা খায়রুল ইসলাম, বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক তারেক আহমদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর

মুহিবুর রহমান, আস-সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইয়াহিয়া আহমদ, সাংবাদিক সুলতান আহমদ খলিল, ব্যাংকার আব্দুর রউফ, পাবলিকেশন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আক্তার

হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, নিসচার উপজেলা সভাপতি তাহমিদ ইশাত রিপন ও ব্যবসায়ী সমিতির নেতা আবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের বিভিন্ন সমাজসেবামূলক কাজের প্রশংসা করে বলেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশন যেভাবে কাজ করছে, তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

তারা বলেন, যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান করতে না পারলে সমাজে গুণী ব্যক্তির সৃষ্টি হয় না। আমরা যদি গুণীজনদের সম্মান দেখাই, তাহলে

জাতিকেই সম্মান দেখানো হয় এবং তা জাতিকে সমৃদ্ধ করে। বক্তারা হাজী ইছমাইল আলী রহ. রুহের মাগফেরাত কামনার পাশাপাশি ফাউন্ডেশনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজনদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মাওলানা খায়রুল ইসলামের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়