admin
প্রকাশিত: 8:13 PM, October 12, 2024
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জ উপজেলার মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। অনেকেই আহত হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছেন। এতো শহীদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই সুযোগ নিয়ে এখন ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসিত হওয়ার জন্য চেষ্টা করছে। তাদেরকে পুনর্বাসিত হতে দেয়া হবে না। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ তাদেরকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দিবে না।
শনিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের প্রবাসী বিএনপি নেতা হাজী আবুল লেইছের অর্থায়নে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দীর্ঘ দেড় দশক থেকে সারাদেশের ন্যায় এই এলাকার মানুষও ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি। নিজেদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন নি। মিডনাইট ও ডামি নির্বাচনের নামে ক্ষমতার চেয়ার দখল করে রাখা হয়েছিল। জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এই এলাকার কাঙ্খিত উন্নয়ন সাধিত হবে ইনশাআল্লাহ।
সিলেট থেকে বাঘায় যাতায়াতের সড়কটি দীর্ঘদিন থেকে সংষ্কার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বোরহান উদ্দিন সড়কটি দীর্ঘদিন থেকে সংষ্কার হচ্ছেনা। এই এলাকার মানুষ যাতায়াতের জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভিলম্বে এই সড়কটি সংষ্কার করতে হবে। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম বাঘা নদীর উপর দ্রত ব্রীজ নির্মানের দাবি জানান তিনি।
বিএনপি নেতা শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মসফিকুর রহমান মহি, ছালিক আহমদ চৌধুরী, রুহেল আহমদ, ফারুক আল মাহমুদ, সৈয়দ এনু, আব্দুল কাদির সেলিম, শাহেল আহমদ, এড মামুন আহমদ রিপন, জামিল আহমদ চৌধুরী, দুলাল আহমদ, এনাম আহমদ, বাছিতুর রহমান, শাকের মাহমুদ, সুফিয়ান আহমদ খান,জেবুল আহমদ, তাজ উদ্দিন, সুহেল আহমদ, রুমেল আহমদ চৌধুরী, হোসেন আহমদ, মোর্শেদ আহমদ, জাহেদ আহমদ, জয়নুল ইসলাম রিফাত, রাজু আহমদ, জুমন আহমদ, ইমরান আহমদ, রুমাদ আহমদ, আবুল খায়ের, শাহরিয়ার মতিন অভি, তাহেল আহমদ প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়