admin
প্রকাশিত: 7:55 PM, October 20, 2024
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান শিক্ষার্থীদেরকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে পড়ালেখায় অধিক মনোযোগী হতে হবে। আগামীর বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। এদেশের উন্নয়ন অগ্রগতিতে শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য।
তিনি ২০ অক্টোবর রবিবার দুপুরে দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে তাৎক্ষণিকভাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজ অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে ও শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক এম. এ বায়েছের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর লুৎফর রহমান, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সিলেট জেলা সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ, কলেজের সহকারী অধ্যাপক শিরিনা বেগম, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক এম. এ জলিল, সহকারী অধ্যাপক এম, এ আজিজ প্রমুখ। সভায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে