admin
প্রকাশিত: 11:52 AM, August 11, 2024

হামলায় ভাংচুর করা আসবাবপত্রের একাংশ।
কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে স্থানীয় এলডিপি নেতা মোহাম্মদ বাহার উদ্দিনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১০ আগষ্ট রাত ৮টায় স্থানীয় সুতারগ্রামে এই ঘটনাটি ঘটে। আওয়ামী লীগের স্থানীয় একদল সন্ত্রাসী মোহাম্মদ বাহার উদ্দিনকে খোঁজতে গিয়ে তাকে না পেয়ে, এই হামলা চালিয়েছে। এলডিপি নেতা মোহাম্মদ বাহার উদ্দিন স্থানীয় সুতারগ্রামের আজিজুর রহমানের পুত্র।
জানা যায়, ১০ আগষ্ট রাত ৮টার দিকে স্থানীয় আওয়ামী লীগের ৬/৭ জনের একদল সন্ত্রাসী এলডিপি নেতা মোহাম্মদ বাহার উদ্দিনের বাড়িতে গিয়ে তার সন্ধান করে। তাদের সাথে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা জোরপূর্বক বসতঘরে ঢুকে তল্লাশী চালায়। তাকে না পেয়ে পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং ঘরের ভিতর হামলা চালায়। তারা লাঠি, লোহার রড, হকিস্টিক দিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। প্রতিবেশী লোকজন আসতে দেখে সন্ত্রাসীরা হুমকী দিয়ে চলে যায়। তারা প্রকাশ্যে হুমকী দেয়, এলডিপি নেতা মোহাম্মদ বাহার উদ্দিনকে যেদিন যেখানে পাবে, তাকে খুন করবে।
এই ঘটনায় মোহাম্মদ বাহার উদ্দিনের পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় চরম আতংকের মধ্যে রয়েছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়