editor

প্রকাশিত: 10:40 PM, February 25, 2025

দেড় যুগ পর বিয়ানীবাজার সরকারি কলেজে আসছে ছাত্রদলের নতুন নেতৃত্ব

দেড় যুগ পর বিয়ানীবাজার সরকারি কলেজে আসছে ছাত্রদলের নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার নেতৃত্ব নির্বাচন হবে সরাসরি ভোটের মাধ্যমে। আগামী বুধবার সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ১ টায় ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। দেড় যুগ পর নতুন নেতৃত্ব নির্বাচন হবে কর্মীদের ভোটের মাধ‍্যমে।

এদিকে প্রায় দেড় যুগ পর বিয়ানীবাজারে ভোটের মাধ্যমে কলেজ ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সাধারণ কর্মীদের মধ্যে উদ্দীপনা লক্ষ করা গেছে। সভাপতি পদে ইয়াসিন রিফাত, সাহেদ আহমদ, রামিম আহমদ এবং সাধারণ সম্পাদক পদে রায়হান আহমদ, আবিদ রহমান রেদোয়ান, নাদিয়া আহমদ রুহান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩২০ জন কাউন্সিলর ভোট প্রয়োগ করবেন।

৯০ দশকে বিয়ানীবাজারে ছাত্রদলের শক্ত অবস্থান ছিল। তবে বিগত সরকারের সময়ে বেশ দূর্বল হয়ে পড়ে সংগঠনের কার্যক্রম। একই সাথে দলীয় কার্যক্রম বিভিন্ন বলয়ে বিভক্ত থাকায় দলটির দুর্বল হয়ে পড়ে। বর্তমানে দলটির নেতাকর্মীরা বেশ উজ্জীবিত এবং শক্ত অবস্থান তৈরীর লক্ষ‍্যে কেন্দ্র নানা পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ‍্যে কর্মীদের মাধ‍্যমে নতুন নেতৃত্ব গঠন অন‍্যতম।

গত কয়েকদিন থেকে ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ নতুন সদস্য ও ভোটার সংগ্রহের কাজ খুব গুরুত্ব দিয়ে সম্পন্ন করেছেন।

বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়েজ আহমদ ও বর্তমান পৌর কমিটির আহবায়ক আয়নুল আবেদীন জানান, সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের এ প্রক্রিয়াকে জাতীয়তাবাদী আদর্শের কর্মী-সমর্থকরা বেশ ভালোভাবে নিয়েছেন। যথারীতি প্রচার-প্রচারণা চলছে। কেবলমাত্র ছাত্র ছাড়া অন্যদের ভোটদানের সুযোগ নেই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন