admin

প্রকাশিত: 12:15 PM, April 14, 2025

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ আমরা নির্বিঘ্নে বর্ষবরণ করছি : কয়েস লোদী

সিলেট জেলা ও মহানগর মহিলা দলের পান্তা-ইলিশ উৎসব

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ আমরা নির্বিঘ্নে বর্ষবরণ করছি : কয়েস লোদী
সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিগত দেড় দশকেরও বেশী সময় থেকে আমরা জাতীয় দিবস সমূহ এবং আমাদের দেশীয় সংস্কৃতি পালন করতে পারিনি, দলীয় গণতান্ত্রিক আন্দোলন করতে পারিনি। আমরা আজকে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নির্বিঘ্নে বর্ষবরণ করতে পারছি। এটি নিঃসন্দেহ আনন্দের। বিএনপি মনে অতিতে যেভাবে বাংলাদেশ সংস্কৃতি ফ্যাসিবাদের কবলে পড়েছিল, তা এখন মুক্ত হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার সকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির বর্ষবরণ কর্মসূচির অংশ হিসেসবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর মহিলা দলের উদ্যোগে পান্তা-ইলিশ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ছাত্রজনতারর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামিলীগ ও তাদের দোসররা আবারো মাথা নাড়া দিয়ে উঠার চেষ্টা করছে।তারা যেকোন মূল্যে দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়। তাই প্রয়োজনীয় সংষ্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা অপরিহার্য। একটি শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে না।

জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) তাহসিন তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজির সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি আছমা আলম, সহ সভাপতি তানিয়া রহমান, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া ও সৈয়দ আমির আলী, হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দল নেতা  হাবিবুর রহমান হাবিব, সুলেমান খাঁ, জেলা মহিলা দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দিবা রানী দে বাবলি, মহানগর মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক হাফসা বেগম, জেলা মহিলা দল নেত্রী হালিমা আক্তার, স্বেচ্ছাসেবক দল নেতা ছুনু খান, রুহুল আহমেদ, আব্দুস সামাদ, নজরুল ইসলাম সুমন, সোহাগ গাজী, সেলিম আহমেদ, জামাল আহমেদ, কামাল হুসাইন, আনোয়ার জামান সেলো প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন