admin
প্রকাশিত: 2:57 PM, August 14, 2025
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আলমগীর আলমকে ডিবি পুলিশ কর্তৃক আটকের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যেমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে বিভিন্ন মহলের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
মনিরুল ইসলাম তাওহিদ নামে একজন তার ব্যবহারিক ফেইসবুকে পোস্ট করে লিখেন, মো. আলমগীর আলম চেয়ারম্যান কে কোম্পানীগঞ্জ থানা ও সিলেট থেকে ডিবি পুলিশ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরোও লিখেন, সাদা পাথর, বাঙ্কার, ধলাইব্রিজ রক্ষার আন্দোলন ও কোম্পানীগঞ্জবাসীর স্বার্থে সুনামগঞ্জী খেদাও আন্দোলন তার কন্ঠকে অবরোধ করেছে। তথাকথিত কথিত মামলা উনার জন্য ব্যাপার ছিল না। জালিমের জুলুম চিরস্থায়ী নয়। প্রতিহিংসা তার মানবসেবাকে আরোও বেগবান করবে। রাত যতই গভীর হয় ভোর ততই সন্নিকটে। সময়ের ব্যবধানে অচিরেই বেড়িয়ে আসবে জনতার মাঝে। এরই মধ্যে শত্রু মিত্র পরিচয় হয়ে গেছে।
জানা যায়, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জুলাই আন্দলোনে ছাত্র-জনতার উপর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের হামলা ঠেকাতে মাঠে সাহসী ভূমিকা নিয়েছিলেন মো. আলমগীর আলম। সকল নির্যাতন সহ্য করেও আওয়ামী শাসনের বিরুদ্ধে ছিলো তার কঠোর প্রতিবাদ।
তার এই প্রতিবাদই শুধু শেষ নয়, ৫ আগস্ট পরবর্তী সময়ে কোম্পানীগঞ্জের বালি-পাথর লুটেরাদের টার্গেটে পরিণত হয়। উনি জনগণের প্রতিনিধি হিসেবে জনগণকে সাথে নিয়ে লুটপাট বন্ধে লুটপাটকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেন। বালু খেকোরা ধলাই নদীর একমাত্র ব্রীজ ও থানা সদরের সাথে পূর্বপাড়ের একমাত্র সংযোগস্থল ধলাই ব্রীজের নিচ থেকে বালু উত্তোলন করায় ব্রীজটি অস্তিত্বের সংকটে পড়লে সেখানেও অত্র এলাকার জনগণ মনোনীত প্রতিনিধি হিসেবে এবং ধলাই ব্রীজ রক্ষা কমিটির আহবায়ক হওয়ায় বালুখেকোদের রক্তচক্ষু উপেক্ষা করে কঠোর আন্দোলন গড়ে তুলেন।
কিন্তু বালু ও পাথর খেকোদের পথের কাঁটা হয়ে উঠায় ষড়যন্ত্র করে প্রশাসনকে প্রলুব্ধ করে ৫ আগস্ট এর পূর্বে আওয়ামী লীগ কর্তৃক দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে মধ্যরাতে গ্রেফতার করা একটি গভীর ষড়যন্ত্র।
তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ৮ নং ওয়ার্ডের টানা ২ বারের ইউপি সদস্যদের দায়িত্বপালনের পাশাপাশি সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়কের দায়িত্বপালন করেন। তিনি নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি।
সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটন স্পট সাদাপাথরে পাথর লুটপাটে গঠনায় যখর নড়েচেড় বসে প্রশাসন। ঠিক সেই মুহুর্তে বিএনপির একজন নিবেদিত প্রাণ রাজনীতিবীদ ও জনপ্রতিনিধিকে গ্রেফতারের প্রশ্নই আসে না। এটি শুধু বিএনপির সুনামক্ষুন্ন করতে একটি ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন স্থানীয় রাজনীতিবীদরা। সিলেটের বিখ্যাত এই পর্যটন স্পটে পাথর লুটপাটে দেশব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যেমে যখন সমালোচলা চলছে তখন শুরু হয় প্রশাসনের উদ্ধার অভিযান। এই ঘটনাকে দামাচাপা দিতে এধরনের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন