admin
প্রকাশিত: 12:04 PM, July 10, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ভারত থেকে আসা বিভিন্ন চোরাচালান পণ্যের চালান থেকে নিয়মিত মোটা অঙ্কের অর্থ আদায় করছে এই চক্রটি। এ অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় নতুন করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, ভারতীয় গরু, মহিষ, মোটরসাইকেল, কসমেটিকস, চিনি, জিরা ও কম্বলসহ বিভিন্ন চোরাচালান পণ্য সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের সময় ‘নিরাপদে চালান পৌঁছে দেওয়ার’ আশ্বাস দেয় এই চক্র। বিনিময়ে ব্যবসায়ী ও পরিবহনকারীদের কাছ থেকে নিয়মিত লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে। এসব অপকর্মের হোতা হিসেবে ফারুক ওরফে কাউয়া ফারুকের নাম স্থানীয়ভাবে বারবার উঠে আসছে।
অনুসন্ধানে জানা যায়, ফারুক নিজেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে এলাকায় একচ্ছত্র প্রভাব বিস্তার করে আসছে। কোনো ব্যবসায়ী বা পরিবহনকারী তার দাবি করা অর্থ দিতে অস্বীকৃতি জানালে পণ্য পরিবহনে বাধা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী একাধিক ব্যবসায়ী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা আক্ষেপ করে বলেন, “বহুদিন ধরে একই ধরনের অভিযোগ শোনা গেলেও কোনো কার্যকর তদন্ত বা ব্যবস্থা না হওয়ায় অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠছে। রাষ্ট্রীয় বাহিনীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগতভাবে অর্থ আদায় করলে তা শুধু আইনগত অপরাধই নয়, আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তির জন্যও মারাত্মক ক্ষতিকর।”
এদিকে ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির এসব গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ফারুক ওরফে কাউয়া ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে এ প্রতিবেদককে বলেন, “আগামীকাল আপনার সঙ্গে দেখা করব।”
স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ডিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট তদন্ত সংস্থার মাধ্যমে একটি নিরপেক্ষ ও সুনিপুণ তদন্ত হওয়া এখন সময়ের দাবি। অভিযোগ সত্য হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ ভিত্তিহীন হলে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জনসম্মুখে তুলে ধরা প্রয়োজন।
তাদের মতে, সীমান্ত এলাকায় চোরাচালান ও চাঁদাবাজির পাশাপাশি রাষ্ট্রীয় সংস্থার নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের এই অপচেষ্টা গভীর উদ্বেগের বিষয়। একটি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা গেলে জনমনে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
5 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক
1 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। 5
5 একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট
6 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার
6 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। 7 স্থানীয় সচেতন মহল
2 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ
5 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। একাধিক মামলার আসামি
4 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান