admin

প্রকাশিত: 10:35 PM, August 7, 2026

আওয়ামী লীগ নেতার বাড়ি ও ফার্মেসিতে হামলা, নির্যাতনে গর্ভবতী স্ত্রীর গর্ভপাত

আওয়ামী লীগ নেতার বাড়ি ও ফার্মেসিতে হামলা, নির্যাতনে গর্ভবতী স্ত্রীর গর্ভপাত

4

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীর উপশহরে মো. আজহারুল ইসলাম চৌধুরী নামের এক ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ কর্মীর বাসভবন এবং ফার্মেসিতে ভয়াবহ হামলা, ভাঙচুর ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। হামলায় আজহারুল ইসলাম গুরুতর আহত হওয়ার পাশাপাশি চরম আতঙ্কে তাঁর গর্ভবতী স্ত্রী মোছা: শিপু বেগমের গর্ভপাত (মিসক্যারিজ) হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গতকাল ২৫ নভেম্বর সিলেট নগরীর উপশহরস্থ মেইন রোডের বি-ব্লকের বাড়িতে অবস্থানকালে স্থানীয় বিএনপি নেতা আশরাফ ও তাঁর সহযোগীরা অতর্কিত এই হামলা চালায়। একই সময়ে হামলাকারীরা উপশহরের ব্যবসা প্রতিষ্ঠান এবং মোগলবাজার এলাকায় অবস্থিত তাঁদের মূল বাড়িতেও একযোগে হামলা ও তাণ্ডব চালায়।

6

হামলাকারীদের নির্মম শারীরিক নির্যাতনে ভুক্তভোগী আজহারুল ইসলামের ডান হাঁটুতে গুরুতর জখম হয়। ঘটনার সময় তাণ্ডব ও চরম আতঙ্কের মুখে পড়ে তাঁর সন্তানসম্ভবা স্ত্রী শিপু বেগম অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাঁর গর্ভপাত ঘটে।

8

উল্লেখ্য, আহত আজহারুল ইসলাম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সদস্য। তিনি দীর্ঘদিন ধরে উপশহরের ওই বাসভবনে পরিবার নিয়ে বসবাস এবং ফার্মেসি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

4

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ নেতার বাড়ি ও ফার্মেসিতে হামলা, নির্যাতনে গর্ভবতী স্ত্রীর গর্ভপাত

আওয়ামী লীগ নেতার বাড়ি ও ফার্মেসিতে হামলা, নির্যাতনে গর্ভবতী স্ত্রীর গর্ভপাত

3 স্টাফ রিপোর্টার: 6 সিলেট নগরীর উপশহরে মো. আজহারুল ইসলাম চৌধুরী নামের এক ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ কর্মীর বাসভবন এবং

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে মুক্তাক্ষরের আবৃত্তি শ্রদ্ধা

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে মুক্তাক্ষরের আবৃত্তি শ্রদ্ধা

5 বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবসে আবৃত্তি সংগঠন ছাতক শাখা আয়োজন করে আবৃত্তি শ্রদ্ধাঞ্জলি। শুক্রবার (৭ আগস্ট) দুপুর

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

5 সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত এবং বহু যাত্রী আহত হওয়ার

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ : সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ : সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

6 সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায়

অ্যাডমিরাল মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

অ্যাডমিরাল মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

4 সাবেক মন্ত্রী, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও সিলেটের কৃতী সন্তান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের

‎আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান আহমদ চৌধুরী

‎আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান আহমদ চৌধুরী

4 ‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

3 ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে

রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

2 রোটারি ক্লাব অব সিলেট সিনার্জির উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গো গ্রিণ এর আওতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

1
5