editor
প্রকাশিত: 9:19 PM, June 12, 2021
বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা শাখার যৌথ উদ্যোগে ২৫তম সাহিত্য আড্ডা সামাজিক দূরত্ব মেনে আজ ১২ জুন শনিবার বিকেল ৩টায় সিলেট নগরীর সুবিদবাজারের বনকলাপাড়ায় অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি কবি নাজনীন আকতার কণার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান কবি ও সংগঠক রেবেকা জাহান রোজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মোঃ দিলওয়ার হোসেন, প্রধান শিক্ষক ও কবি ছয়ফুল আলম পারুল, গীতিকার এইচ আই হামিদ, কবি শাহিনা জালালী পিয়ারা, আবদুল কাদির জীবন প্রমুখ।
আলোচক ছিলেন কবি জ্যোতির্ময় দাশ যীশু, গীতিকবি উত্তম কুমার চৌধুরী, কবি চন্দ্র শেখর দেব, কবি ইসমত আরা খান মুক্তা ও গল্পকার শহিদুল ইসলাম লিটন। বক্তব্য রাখেন কবি কামাল আহমদ, রোকসানা বেগম, তন্ময় আব্দুল্লাহ সৃজন প্রমুখ। সভার শুরুতে গত আসরের লেখা নিয়ে পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ঈদ সংখ্যা ‘আনন্দ’র প্রকাশনা অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ লেখকের লেখা নিয়ে বই প্রকাশের জন্য অর্থ উপ-কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন, সদস্য- চন্দ্র শেখর দেব, ইসমত আরা খান মুক্তা, কামাল আহমদ, রোকসানা বেগম।
সভার শুরুতে বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক অকাল প্রয়াত লিটন দাস লিকনকে স্মরণ করা হয়।
সভা শেষে গান পরিবেশন করেন শেখ সাবাব বিন নওশাদ, শেখ নওরীন জাহান ঈশা, শেখ নওশীন জাহান ইসরাত।: বিজ্ঞপ্তি
ডিএসএস/১২জুন২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন