editor
প্রকাশিত: 3:09 PM, June 22, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর জনসচেতনামূলক প্রচারণা চালিয়েছেন।
এসময় তিনি সিসিকের নির্দেশনা সম্বলিত লিফলেট ব্যবসায়ীদের হাতে তুলে দেন। মঙ্গলবার (২২ জুন) বেলা ১২টার দিকে এই প্রচারণা চালান মেয়র।
এসময় তিনি বলেন, সিটি করপোরেশন তাদের কাজ চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এ ক্ষেত্রে সিসিকের পাশাপাশি ব্যবসায়ী ও নগরবাসীকে সর্তক হতে হবে। যেখানে সেখানে যততত্রভাবে ময়লা ফেলে নগরীর পরিবেশ নষ্ট করা হচ্ছে। সেই সাথে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা দোকানের সামনে ফেলে রাখেন তাদেরকে সিসিকের আইন অনুযায়ি জরিমানা করা হবে। সেই সাথে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কোন হকার কিংবা কেউ মোটরসাইকেলসহ কোন ধরণের যানবাহন রাখলে দোকান মালিককে জরিমানা করা হবে। এ ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। কারণ তাদের আশ্রয়-প্রশ্রয়ে হকার ও যানবাহন রাখা হয়।
তিনি জানান, যার যার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ময়লা রাখলে সিসিকের গাড়ি বিকেলে এসে নিয়ে যাবে। এতে নগরী থাকবে পরিষ্কার। জনগণ ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সিসিক উচ্ছেদ করেছে ভাসমান হকারদের। যার জন্য নগরবাসীসহ ব্যবসায়ীদেরকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ডিএসএস/২২জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন