editor
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও বিচার ও শ্রমিক নেতা রুহুল আমিনের মুক্তি এবং ছাত্রনেতাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় সিলেট সিটি পয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার নেতা নিরঞ্জন দাস খোকনের সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নেতা মোখলেছুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশিদ সোয়েব, বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার নেতা মো. নাবিল এইচ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘সরকার সমালোচনায় ভয় পায়। সরকার ভয় পায় যদি নাগরিকদের কথা বের হতে থাকে তাহলে ক্ষমতায় থেকে গুণ্ডাদের নিয়ে লুণ্ঠন করা আর সম্ভব হবে না। এই ভয়ে সরকার সব ধরনের কথা বলার অধিকারকে হরণ করতে চায়। মুশতাকের মতো মানুষদের জেলে আটকে রাখে। কিন্তু অন্যদিকে খুনের আসামি জামিন পেয়ে যাচ্ছে, যারা কোটি কোটি টাকা লুটপাট করছে তারা জামিন পেয়ে নীরবে দেশ ছাড়ছে। তবে কথা বলার জন্য একজনকে আটক করা হলে তাকে জামিন দেওয়া হয় না। কারাগারেই তার মৃত্যু হয়। লেখক মুশতাকের মৃত্যুর দায় অবশ্যই এই সরকারকে নিতে হবে।
তারা আরও বলেন, ‘অনেকে এ আইন সংস্কারের কথা বলছেন। কিন্তু এই আইনে মানবাধিকার লঙ্ঘন হয় এমন কিছু ধারা এবং উপ-ধারা আছে। এটিকে সংস্কার করেও কোনোভাবে রাখা সম্ভব না। কারণ এ আইনের আদ্যপান্ত একটি নিপীড়নমূলক এবং মানবাধিকার লঙ্ঘনকারী আইন। তাই আমরা এই কালো আইন বাতিল চাই।’ এসময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার শ্রমিকনেতা রুহুল আমিনের মুক্তি ও ছাত্রনেতাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিজ্ঞপ্তি
6 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
8 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
4 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
3 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
1 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা
6 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট