editor
প্রকাশিত: 2:25 PM, June 24, 2021
অনলাইন ডেস্ক
লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ৩৫ পয়েন্ট কমে যায় ডিএসইর সূচক। এরপর ধীরে ধীরে সূচক বেড়েছে। দুপুর ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে বর্তমানে ৬ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন চলছিল। সেখানেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১৩০২ পয়েন্ট ও ২১৯৭ পয়েন্টে।
এ সময়ের মধ্যে দাম বেড়েছে ২১৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ১০৭ কোম্পানির শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন শুরুর পর সূচকের বড় পতন ঘটেছে। ৬১ পয়েন্ট কমে ১০টা ৩৯ মিনিটে সিএএসপিআই সূচক অবস্থান করছিল ১৭ হাজার ৫০৯ পয়েন্টে। পরে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে সিএসই। দুপুর ১২টার দিকে সিএএসপিআই সূচক অবস্থান করছে ১৭ হাজার ৫৯৭ পয়েন্টে।
ডিএসএস/২৪জুন/২০২১/রেদওয়ান
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও