editor
প্রকাশিত: 12:32 PM, June 27, 2021
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে এক রিক্সা চালককে মারধরের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে জড়ানোর জন্য উভয় গ্রামের কয়েক শ’ লোক মুখোমুখি হলে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
রবিবার (২৭ জুন) সকালে গোয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামের পশ্চিম মসজিদ সংলগ্ন মাঠে গোয়াইন ও সতি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এই প্রস্তুতি চলছিল।
জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতি গ্রামের মনির উদ্দিনের ছেলে রিকশা চালক হারুন রশিদকে গোয়াইন বাজারে পশ্চিম জাফলং ইউনিয়নের গোয়াইন গ্রামের এর এক লোক মারধর করেন।
এর জের ধরে রবিবার সকালে সতি গ্রামের কয়েকশ’ লোক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গোয়াইন গ্রামের পশ্চিম মসজিদ সংলগ্ন মাঠে অবস্থান নেয়। খবর পেয়ে গোয়াইন গ্রামের শতাধিক লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে ওই মাঠে যান। উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থি হয়ে প্রথমে উভয় পক্ষকে নিজ নিজ গ্রামে ফিরে যাওয়ার আহ্বান জানায়। কিন্তু তাতে কাজ না হওয়ায় পুলিশ ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় গ্রামের লোকজন নিজ নিজ গ্রামে সংঘর্ষের প্রস্তুতি নিয়ে আছেন।
এব্যাপারে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গোয়াইনঘাটের সতি গ্রাম ও গোয়াইন গ্রামের মধ্যে সংঘর্ষ ঘটতে যাচ্ছিল। খবর পেয়ে থানার ওসি আবদুল আহাদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও সংঘর্ষ রোধ করতে সক্ষম হন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে হয়েছে ।
ডিএসএস/২৮ /জুন/২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন