editor
প্রকাশিত: 12:40 AM, June 28, 2021
অনলাইন ডেস্ক
মহামারী করোনাভাইরাসের চলমান পরিস্থিতি বিবেচনায় আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে ব্যাংকের লেনদেন। একই সাথে খোলা থাকছে বেশিরভাগ শাখা ও উপশাখা। তবে ব্যাংকে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আসবে আগামী বৃহস্পতিবার থেকে। ওই দিন থেকে ব্যাংকের কোন কোন শাখা খোলা রাখা হবে এ ব্যাপারে বুধবারের মধ্যে জানাবে কেন্দ্রীয় ব্যাংক।
এ দিকে করোনা নিয়ন্ত্রণে আজ থেকে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত দিয়েছে সরকার। তবে বৃহস্পতিবার থেকে শুরু হবে সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গত ১৩ এপ্রিলের সিদ্ধান্ত অনুযায়ী কোন কোন শাখা খোলা রাখা যাবে এবং সীমিতসংখ্যক কর্মকর্তা দিয়ে শাখা পরিচালনার নির্দেশনা আছে। এ ছাড়া ব্যাংক কর্মকর্তাদের পরিবহনের ব্যবস্থা করার জন্যও ব্যাংকগুলোকে বিভিন্ন সময় নির্দেশনা দেয়া হয়েছে। ফলে বুধবার পর্যন্ত ব্যাংকগুলো কিভাবে চলছে, তার জন্য নতুন করে কোনো নির্দেশনা আসবে না। তবে বৃহস্পতিবার থেকে ব্যাংক সেবা সীমিত হয়ে যাবে।
গত বছর করোনা সংক্রমণের শুরু থেকে সীমিত পরিসরে ব্যাংক সেবা চালু আছে। তবে বিভিন্ন সময়ে সেবার সময়সীমা পরিবর্তন করা হয়েছে। এবারো সীমিত আকারে সেবা দেয়ার উদ্যোগ নেয়া হবে বলে জানা গেছে।
ডিএসএস/২৮/জুন/২০২১/রেদওয়ান
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও